সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৩৮ এএম
বরগুনায় অপহরণের ১০ ঘণ্টা পর এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ; এ ঘটনায় টাকাসহ এক তরুণীকে আটক করা হয়েছে। সদর থানার এসআই মো. সিদ্দিকুর রহমান জানান, গত রোববার রাতে পটুয়াখালীর কাঁঠালিয়া থেকে শিশুটিকে উদ্ধারসহ ওই তরুণীকে আটক করা হয়। শিশুটি বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের উরবুনিয়া গ্রামের নাসির উদ্দিন সিকদারের ছেলে। তার বয়স এক বছরের কম। শিশুটি আটক তরুণীর মামাত ভাই বলে পরিবার জানিয়েছে।
শিশুর বাবা নাসির বলেন, গত রোববার সকালে তার এক সৎ ভাগ্নি তাদের বাড়িতে বেড়াতে আসেন। তাকে তারা আদর-আপ্যায়ন করেন। বিকালে ওই ভাগ্নি (তরুণী) নাসিরের ছেলেকে জামা কিনে দেওয়ার কথা বলে বাড়ি থেকে নিয়ে যান। আমাদের সন্দেহ হওয়ায় খুঁজতে গেলে স্থানীয় মোটরসাইকেল চালকরা জানান, সে একটি মোটরসাইকেল ভাড়া করে বরিশাল গেছে। এরপর জানতে পারি আমার এক বোনের দুই লাখ ৬২ হাজার টাকা খোয়া গেছে। এরপর তিনি সদর থানায় অভিযোগ দেন বলে জানান।
এসআই সিদ্দিকুর বলেন, তারা সঙ্গে সঙ্গে আশপাশের সব থানায় খবর পাঠান। রাতে পটুয়াখালী থানার পুলিশ তাকে শিশুসহ আটক করে। তার কাছ থেকে দুই লাখ ৬২ হাজার টাকাও উদ্ধার করা হয়েছে। শিশুটিকে স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে বলে তিনি জানান।
সদর থানার ওসি আবির মোহাম্মদ হোসেন বলেন, থানায় আনার পর ওই ভাগ্নি অসুস্থ হয়ে পড়েন। তাকে বরগুনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বিরুদ্ধে শিশু অপহরণ ও টাকা চুরির পৃথক দুটি মামলা হয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত