মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ১০:০৫ এএম
যশোরের নওয়াপাড়ায় আকাশ মাদবর (৩২) নামের এক পরিবহন সুপারভাইজারকে পিটিয়ে চলন্ত ট্রাকের নিচে ফেলে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
গতকাল শুক্রবার দুপুরে নওয়াপাড়া হাইওয়ে থানা সংলগ্ন মোটর শ্রমিক ইউনিয়নের সামনে যশোর-খুলনা মহাসড়কে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত আকাশ শরীয়তপুরের পালং থানার ডোমসার গ্রামের আদু মাদবরের ছেলে। তিনি ফেম পরিবহনের (শরীয়তপুর-ব ১১-০০০২) শরীয়তপুর টু বেনাপোল বাসের সুপারভাইজার। ঘটনার পর থেকে যশোর-খুলনা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় অভয়নগর থানায় হত্যা মামলার প্রক্রিয়া চলছে।
ফেম পরিবহনের চালক ছাত্তার জানান, গতকাল শুক্রবার সকালে শরীয়তপুর থেকে যাত্রী নিয়ে বেনাপোলের উদ্দেশে যাত্রা শুরু করেন। দুপুরে অভয়নগরের নওয়াপাড়া মোটর শ্রমিক ইউনিয়নের সামনে যানজট দেখে তার সুপারভাইজার শরীয়তপুর আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্য (পরিচয়পত্র নং-৭২৭) আকাশ মাদবর গাড়ি থেকে হেলপারকে সঙ্গে নিয়ে নেমে পড়েন। এরপর তিনি শুধু দেখেছেন সুপারভাইজারকে পিটিয়ে চলন্তু ট্রাকের নিচে ফেলে দিতে। কথাগুলো বলে তিনি অজ্ঞান হয়ে পড়েন।
প্রত্যক্ষদর্শী আহত হেলপার পারভেজ জানান, সুপারভাইজার আকাশ যানজট নিরসনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক সরাতে চেষ্টা করেন। ট্রাকের হেলপার ও ড্রাইভার গাড়ি সরাতে রাজি না হলে দুইজনের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এ সময় পাশে দাঁড়িয়ে থাকা অভয়নগর ট্রান্সপোর্ট নামের ৪টি ট্রাকের হেলপার, ড্রাইভার ও স্থানীয় লোকজন সুপারভাইজারকে মারপিট শুরু করে। একপর্যায়ে আকাশকে মারতে মারতে চলন্ত তেলবাহী একটি ট্রাকের নিচে ফেলে দেয়। পরে পুলিশ এসে সড়কে পড়ে থাকা আকাশের রক্তাক্ত দেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
অভয়নগর থানা পুলিশের এসআই জিয়াউর রহমান প্রতক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, ফেম পরিবহনের সুপারভাইজার আকাশ মাদবরকে পিটিয়ে চলন্ত ট্রাকের নিচে ফেলে দেয়া হয়েছে বলে জানা যায়। লাশ উদ্ধার করে যশোর মর্গে পাঠানো হয়েছে। এবং হত্যা মামলা প্রক্রিয়াধীন। হামলাকারীদের আটকের চেষ্টা চলছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত