সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৩৮ এএম
রাজশাহীর পরিপক্ব আম সরবরাহ করতে এবারও গাছ থেকে আম পাড়ার সময়সীমা বেঁধে দিয়েছে জেলা প্রশাসন। গত রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় বিভিন্নজাতের আম পাড়ার তারিখ নির্ধারণ করা হয়।
জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, গুটি আম গাছ থেকে পাড়া শুরু হবে ১৫ মে থেকে। আর যাঁরা ভালো জাতের আম খেতে চান, তাঁদের অপেক্ষা করতে হবে আরো কয়েকদিন। সভার সিদ্ধান্ত অনুযায়ী গোপালভোগ আম পাড়া যাবে ২০ মে থেকে, রানীপছন্দ ২৫ মে, খিরসাপাত বা হিমসাগর ২৮ মে পাড়া যাবে। আর আমের মধ্যে সবচেয়ে সুস্বাদু জাত হলো ল্যাংড়া। ল্যাংড়া আমের প্রকৃত স্বাদ পেতে হলে অপেক্ষা করতে হবে ৬ জুন পর্যন্ত। আর মিষ্টি আম আম্রপালি ও ফজলি পাড়া শুরু হবে ১৬ জুন ও সবশেষ আশ্বিনা ১৭ জুলাই থেকে।
রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আলীম উদ্দীন জানিয়েছেন, আমের জন্য এ বছরের আবহাওয়া খুব উপযোগী। রাজশাহী জেলায় এবার আমের চাষ হয়েছে সাড়ে ১৭ হাজার হেক্টর জমিতে। আর ফলনের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে ১২ লাখ সাড়ে ১৩ হাজার মেট্রিক টন। এবার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে তাঁর আশা। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শামসুল হক বলেন, গত বছর ২৫ মেট্রিক টন উন্নত জাতের আম বিদেশে রপ্তানি করা হয়েছিল। এবারও আশা করা হচ্ছে, এর চেয়ে বেশি আম বিদেশে যাবে। এজন্য সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত