হজযাত্রীদের জেদ্দার ইমিগ্রেশন দেশেই হবে: ধর্ম প্রতিমন্ত্রী

bcv24 ডেস্ক    ০৪:৪৬ এএম, ২০১৯-০৫-১৪    479

হজযাত্রীদের জেদ্দার ইমিগ্রেশন দেশেই হবে: ধর্ম প্রতিমন্ত্রী

হজের সময় সৌদি আরবের জেদ্দার ইমিগ্রেশনের কাজ এবার দেশে সম্পন্ন হয়েই যাত্রীরা হজে যাবেন বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। 

তিনি বলেন, হজযাত্রীদের দুর্ভোগ কমাতে এ সুবিধা চলতি বছর হজ পালনে নতুন মাত্রা যোগ করবে। গতকাল সোমবার রাজধানীর হজক্যাম্প পরিদর্শন করতে এসে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। 

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, হজের সময় ফ্লাইট মিস বড় সমস্যা না, এর চেয়ে বড় সমস্যা জেদ্দায় ইমিগ্রেশন করা। একজন হজযাত্রীকে ৮ থেকে ৯ ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়। সেখানে খাবার এবং টয়লেটের সমস্যায় পড়তে হয়। আমরা সৌদি সরকারকে এর সুরাহা করতে প্রস্তাব দেই, তারা সাড়া দিয়েছে। 

ইতোমধ্যে তারা সার্বে করেছে, একটা এজেন্সিকে দায়িত্ব দেওয়ার পাশাপাশি তিনবার পরিদর্শন করেছে। চলতি বছরের ৫ জুলাই শুরু হতে যাওয়া হজযাত্রায় বাংলাদেশে বসেই হজযাত্রীরা সৌদি ইমিগ্রেশন সম্পন্ন করতে পারবেন জানিয়ে ধর্মমন্ত্রী বলেন, আরও ৫টি সমস্যার কথা জানানো হলে সৌদি সরকার ইতিবাচক সাড়া দিয়েছে। 

ধর্ম প্রতিমন্ত্রী আরো বলেন, হজের মৌসুমে হজক্যাম্পে হাজার হাজার মানুষের আগমন ঘটে। কিন্তু ডর্মিটরি ও মসজিদ শীতাতপ নিয়ন্ত্রিত না হওয়ায় দুর্ভোগে পড়তে হয়। আমরা এবার এই কষ্ট দূর করতে চাই। হজ ফ্লাইটের আগেই মসজিদের শীতাতপ নিয়ন্ত্রণের কাজ শেষ হবে। একই সঙ্গে হজক্যাম্পে থাকা ১৪টি ডর্মিটরিতে এয়ারকুলারের ব্যবস্থা করা হবে। তিনি বলেন, অসাধু উপায় অবল্বম্বনের কারণে প্রতি বছর এজেন্সিগুলোকে শাস্তি দেওয়া হয়, যারা পরবর্তীতে হজ কার্যক্রমে অংশ নিতে পারেন না। গত বছরে শাস্তি পাওয়া এজেন্সিগুলো এখনও আসতে পারেনি, বাকি সময়ের মধ্যে তাদের কোনো কার্যক্রম করতে দেওয়া হবে না। 

হজক্যাম্প পরিদর্শনের সময় ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. আনিসুর রহমান, হজক্যাম্পের পরিচালক মো. সাইফুল ইসলাম, পিডব্লিউডির অতিরিক্ত সচিব আবদুল মজিদের নেতৃত্বে ধর্ম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত