চার দিনে আয় ৪৪ কোটি

bcv24 ডেস্ক    ০৭:২২ পিএম, ২০১৯-০৫-১৪    320


চার দিনে আয় ৪৪ কোটি

প্রথম সপ্তাহান্তে বক্স অফিসে দুই সংখ্যার ঘরে পৌঁছেছিল। এবার তলানিতে এসে ঠেকল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনাল ম্যাচ থাকা সত্ত্বেও সাপ্তাহিক ছুটির দিনে রোববার ভারতের বক্স অফিসে ভালো সংগ্রহ করেছিল ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’। পরদিনই বক্স অফিস সূচকে নিম্নগতি।

গত ১০ মে মুক্তি পায় ‘বাঘি’ তারকা টাইগার শ্রফ এবং নবাগত অনন্যা পান্ডে ও তারা সুতারিয়া অভিনীত ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর দ্বিতীয় কিস্তি। কনটেন্টের (আধেয়) জন্য পুনিত মালহোত্রা পরিচালিত এ ছবি ব্যাপক সমালোচিত হলেও মুক্তির দিন আয় করে ১২ কোটির বেশি। গতকাল সোমবার আয় করেছে সাড়ে পাঁচ কোটি রুপি। সব মিলিয়ে চার দিনে আয় দাঁড়াল ৪৪ কোটি রুপির বেশি।

চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ এই ছবির বক্স অফিস সংগ্রহ জানিয়েছেন। বলেছেন, সোমবার আগের দিনের চেয়ে ৫৪ শতাংশ আয় কমেছে। তাঁর হিসাবে এ ছবির আয় : শুক্রবার ১২.০৬ কোটি, শনিবার ১৪.০২ কোটি, রোববার ১২.১৫ কোটি, সোমবার ৫.৫২ কোটি। মোট : ৪৪.৩৫ কোটি রুপি (ইন্ডিয়া বিজ)।

‘স্টুন্ডেন্ট অব দ্য ইয়ার টু’ দিয়ে বলিউডে অভিষেক হলো বর্ষীয়ান অভিনেতা চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা পান্ডে ও সংগীতশিল্পী-অভিনেত্রী তারা সুতারিয়ার। যদিও একই সময়ে আর কোনো বলিউডি সিনেমা মুক্তি পায়নি, তবে হলিউডি ছবি ‘অ্যাভেঞ্জার্স: এণ্ড গেম’ ও ‘ডিটেক্টিভ পিকাচু’র সঙ্গে প্রতিযোগিতা করতে হচ্ছে পুনিতের সিনেমাকে।

‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’ মুক্তির পরদিনই সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল শুরু হয়। মিমে সয়লাব হয় নেট দুনিয়া। তুমুল সমালোচনার মুখে পড়ে ছবিটি। এ প্রসঙ্গে অভিনেতা টাইগার শ্রফ বলেন, ‘আমার প্রথম সিনেমা মুক্তির পরেও এমন ট্রল আর মিম বানানো হয়েছিল। আমার কাছে এসবের কোনো মানে নেই।’

২০১২ সালে মুক্তি পাওয়া করণ জোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর সিক্যুয়াল এই ছবি। প্রথম কিস্তি দিয়ে বলিউডে অভিষেক হয়েছিল ডেভিড ধাওয়ানের ছেলে বরুণ ধাওয়ান, মহেশ ভাটের মেয়ে আলিয়া ভাট ও সিদ্ধার্থ মালহোত্রার।

‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’র পরে টাইগার শ্রফের হাতে রয়েছে ‘বাঘি থ্রি। আরেকটি শিরোনামহীন সিনেমায় হৃতিক রোশনের সঙ্গে কাজ করবেন তিনি। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ওই ছবিতে আরো রয়েছেন বানি কাপুর। সূত্র : ইন্ডিয়া টিভি


রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত