রবিবার, ২ আগস্ট ২০২৬ ০৩:০৬ এএম
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী প্রসূন আজাদ। তবে এই অভিনেত্রী ছোট পর্দা থেকে এখন দূরে সরে আছেন বলে জানান। অবশ্য বর্তমানে ব্যস্ত আছেন বড় পর্দার কাজ নিয়ে। শফিকুল ইসলাম খানের ‘অচেনা হৃদয়’ ছবির মধ্য দিয়ে প্রসূনের চলচ্চিত্রে অভিষেক হয়েছিল। ২০১৪ সালে ছবিটি মুক্তি পায়।
পরবর্তীতে তিনি ‘সর্বনাশা ইয়াবা’ ও ‘মুসাফির’ শীর্ষক দুটি ছবিতে অভিনয় করে দারুণ প্রশংসিত হন। মাঝে অভিনয়ে বিরতি ও বিভিন্ন কারণে চলচ্চিত্রে দেখা যায়নি এই পর্দাকন্যাকে। তবে আবারো এ মাধ্যমটিতে ঝুঁকেছেন তিনি। সর্বশেষ প্রসূন তিন মাস আগে শুটিং শেষ করেছেন নূরুল আলম আতিকের ‘মানুষের বাগান’ শিরোনামের একটি চলচ্চিত্রের। তিন মাস পর আবার নতুন একটি চলচ্চিত্রের শুটিং করলেন তিনি। ‘পদ্মাপুরান’ নামের এ ছবিটি পরিচালনা করছেন রশিদ পলাশ।
প্রসূন বলেন, রশিদ পলাশের একটি চলচ্চিত্রের শুটিং করলাম। তবে ছবিটি এবং আমার চরিত্র সম্পর্কে এখন বেশি কিছু বলতে চাই না। পরিচালক নিজেই এটি নিয়ে বলবেন। নিয়মিত চলচ্চিত্রে অভিনয় করার ইচ্ছেও প্রকাশ করেন এই অভিনেত্রী। এদিকে ছোট পর্দা থেকে দূরে থাকার কারণও জানালেন তিনি।
তার ভাষ্য, এই সময়ে ভালো নাটকের স্ক্রিপ্ট পাই না। বেশিরভাগ নাটকের গল্প গতানুগতিক। এগুলোতে অভিনয় করে তৃপ্তি পাই না। আবার আমি কিছুটা মুটিয়ে গেছি। নিজের সঙ্গে যায় এমন চরিত্রও আসে না। সেই কারণে টিভি নাটকে আমি নেই। আসছে ঈদের নাটকে অভিনয় করবো কিনা সেটিও নিশ্চিত কিছু বলতে পারছি না। ঈদের এখনো কিছু দিন বাকি আছে। এরমধ্যে যদি অভিনয় করার মতো কোনো চরিত্র পাই তাহলে হয়তো দর্শকরা ছোট পর্দায় আমাকে দেখবেন। অভিনয়ের পাশাপাশি নির্দেশনাতেও দেখা যাবে প্রসূনকে।
এই প্রসঙ্গে তিনি বলেন, ক্যামেরার পেছনে কাজ করার ইচ্ছে আছে। নির্মাণের জন্য নিজেকে প্রস্তুতও করছি। ভালো একটা সময়ের অপেক্ষায় আছি। আশা করছি নির্মাণে দর্শকদের ভালো কিছু দিতে পারবো।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত