রবিবার, ২ আগস্ট ২০২৬ ০৩:০৮ এএম
মডেল-অভিনেত্রী পারসা ইভানা সম্প্রতি নতুন একটি গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছেন। এ গানের শিরোনাম ‘এখন তুমি’। রাজধানীর উত্তরায় এর দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। ইভানা বলেন, নতুন এ গানটিতে আমার বিপরীতে মডেল হিসেবে কাজ করেছেন মুশফিক আর ফারহান। গানটি আমার কাছে খুব ভালো লেগেছে। এটির কথা লিখেছেন সোমেশ্বর অলি। সুর ও সংগীতায়োজন করেছেন আহম্মেদ হুমায়ূন। এতে কণ্ঠ দিয়েছেন ইভান শেখ ও ন্যানসি। গানের কথার সঙ্গে মিল রেখে কাহিনীনির্ভর এ ভিডিওটি নির্মাণ করেছেন রাফসান সানি। এখানে আমাকে একসঙ্গে নায়িকা ও ভিলেন চরিত্রে দেখা যাবে।
একটু অন্যরকম চরিত্রে কাজটি করতে পেরে ভালো লেগেছে। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ই সিরিজের ব্যানারে তাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পাবে বলে জানা যায়। উল্লেখ্য, ২০১৪ সালে চ্যানেল আইয়ের সেরা নাচিয়ে প্রতিযোগিতার দ্বিতীয় মৌসুমে প্রথম পুরস্কারটি জিতেছিলেন পারসা ইভানা। সেই থেকে মিডিয়ায় পথচলা শুরু তার। তবে শুধু নাচ নিয়েই তিনি থেমে থাকেননি। অভিনয় করেও ইতোমধ্যে নিজের জায়গাটি পাকাপোক্ত করা শুরু করেছেন।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত