রবিবার, ২ আগস্ট ২০২৬ ০৫:৪৭ এএম
‘সবশেষ ম্যান অব দা ম্যাচ কোথায় হয়েছিলেন মনে পড়ে?’, প্রশ্ন শুনে থমকে দাঁড়ালেন মুস্তাফিজুর রহমান। মাত্রই আরেকটি ম্যাচ সেরার পুরস্কার জিতে এসেছেন। আগেরটা মনে করারে চেষ্টা করলেন। খানিকটা ভাবার পর মুখে ফুটে উঠল হাসি, “এই মাঠেই তো মনে হয়... আয়ারল্যান্ডের সঙ্গে!”
এমনিতে নিজের ক্যারিয়ার, পরিসংখ্যান নিয়ে খুব একটা আগ্রহ নেই তার। ততটা মনে থাকে না। তবে এটি মনে করতে পারলেন একদম ঠিকঠাক। ডাবলিনের মালাহাইডে সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ সেরা হওয়ার আগে শেষবার হয়েছিলেন এই মাঠেই। সেটি ছিল ২০১৭ সালের মে মাস। ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলেছিল বাংলাদেশ। সেই টুর্নামেন্টেই মালাহাইডে আইরিশেদর বিপক্ষে ২৩ রানে ৪ উইকেট নিয়ে মুস্তাফিজ পেয়েছিলেন ম্যাচ সেরার পুরস্কার। আরেকবার সেই স্বাদ পেতে আবার ফিরতে হলো আয়ারল্যান্ডেই। এবার ক্যারিবিয়ানদের বিপক্ষে ৪ উইকেট ৪৩ রানে।
এমন নয় যে মাঝের সময়টায় সাফল্য পাননি। বরং সেই ম্যাচের পর থেকে এই ম্যাচের আগ পর্যন্ত বাংলোদেশের সর্বোচ্চ উইকেট শিকারি তিনিই। ৪১ উইকেট নিয়েছেন ২৮ ম্যাচে। তবে ম্যান অব দা ম্যাচ হতে পারেননি। গত এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জেতানো পারফরম্যান্সে ৪ উইকেট নিয়েছিলেন, কিন্তু দারুণ ইনিংসে সেদিনের সেরা ছিলেন মুশফিকুর রহিম।
এবার সেই খরা কাটল। তাতে তিনি বেশ খুশি। পরেরটার জন্য আর এত সময় অপেক্ষা করতে চান না।
“ভালো লাগছে, অনেক দিন পর পেলাম (ম্যান অব দা ম্যাচ)। প্রথম উইকেট পাওয়ার পর আত্মবিশ্বাস পেয়ে গিয়েছিলাম। আর ব্লগ ওভারে তো বল করতে করতে অভ্যস্ত হয়ে গেছি এখন। পরেরটা (ম্যান অব দা ম্যাচ) এত দেরিতে না পেলেই হয়!”
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত