পাকিস্তানের চোখ সেমিফাইনালে

bcv24 ডেস্ক    ০৭:৪০ পিএম, ২০১৯-০৫-১৪    534


পাকিস্তানের চোখ সেমিফাইনালে

বিশ্বকাপ যখন দুয়ারে তখন ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তানের কোচ মিকি আর্থার। তার এই ক্ষোভের কারণ পাকিস্তান দলের ‘আনপ্রেডিক্টেবল’ তকমা। একই সাথে তিনি মনে করেন বিশ্বকাপের সেমিফাইনালে খেলার যোগ্যতা তার দলের আছে।

‘আনপ্রেডিক্টেবল’ তকমাটা পাকিস্তান ক্রিকেটের সাথে একদম শুরু থেকেই জুড়ে আছে। ১৯৯২ সালে এমন অবস্থা থেকে ফিরে এসে বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান, যা ছিল বাকিদের কল্পনার বাইরে। এমনকি ২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান যখন চ্যাম্পিয়ন হলেও টুর্নামেন্ট তারা শুরু করেছিল একেবারেই আন্ডারডগ হিসেবে।

ফলে, পাকিস্তান ক্রিকেট দল কখন কি করে ফেলে, সেটা আগাম বলে দেওয়া মুশকিল। এই যেমন, চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর তাদের বড় কোনো সাফল্য নেই। ব্যর্থ হয়েছে এশিয়া কাপে। হোম কন্ডিশনে হেরেছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে। সম্প্রতি ইংল্যান্ড সফরেও বলার মতো কোনো সাফল্য এখনো পাকিস্তান দলের নেই।তারপরও দলটির দক্ষিণ আফ্রিকান কোচ মিকি আর্থার বলেন, ‘কোচিং স্টাফ দলের সদস্য হিসেবে আনপ্রেডিক্টেবল তকমাটা আমি ঘৃণা করি।’

বিশ্বকাপের মঞ্চে পাকিস্তান নিজেদের যোগ্যতা দিয়েই সেরা চারে খেলতে পারে বলে আশাবাদী এই কোচ। তিনি বলেন, ‘এখন যে কেউ বিশ্বকাপের ভবিষ্যদ্বানী করছে, বলছে পাকিস্তান বিশ্বকাপের শেষ চারে খেলতে পারে। কারণ এই দলটা খুবই আনপ্রেডিক্টেবল। আমি বলবো না, পাকিস্তান অবশ্যই সেমিফাইনালে খেলবে। আর সেটা খেলবে কারণ দলটা শেষ চারে ওঠার মতো যোগ্য।’

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) স্যোশাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা প্রকাশ করেছে। সেখানে ব্যাটিং কোচ গ্র্যান্ড ফ্লাওয়ার ও স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ গ্র্যান্ট লুডেনের সাথে আলাপচারিতায় এসব কথা বলেন আর্থার।

বিশ্বকাপ শুরু হবে আগামি ৩০ মে। ৩১ মে ট্রেন্ট ব্রিজে পাকিস্তানের প্রথম প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। এখন দলটি ইংল্যান্ডের মাটিতে স্বাগতিকদের সাথে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ব্যস্ত। দুই ম্যাচ শেষে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে সরফরাজ আহমেদের দল। অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ওয়ানডে।

সেই ম্যাচের আগে কোচ মিকি আর্থার দলের ধারাবাহিকতার দিকে জোর দিচ্ছেন। বললেন, ‘আমাদের মধ্যে ভাল ও মন্দ দুটোই আছে। এখন আমাদের শুধু ধারাবাহিকভাবে একই রকমের খেলা খেলে যেতে হবে। আমরা এখন অনুশীলনে বাড়তি জোর দিচ্ছি। সব ধরনের রুটিন মানা হচ্ছে। আমরা জানি, নিজেদের সেরা দিনে আমরা যে কাউকে হারিয়ে দিতে পারি। তবে, খেলোয়াড়দের মধ্য থেকে সেরা কাজটা বের করে আনার দায়িত্বটা কোচিং স্টাফদের।’

বিশ্বকাপের ওপর মিকি আর্থারের চাকরিতে টিকে থাকাও নির্ভর করছে। নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, বিশ্বকাপে বড় কিছু করতে না পারলে হয়তো এই দক্ষিণ আফ্রিকানকেও পদত্যাগ করতে বলা হবে পিসিবির পক্ষ থেকে। আর্থার অবশ্য সাফল্যের ব্যাপারে আশাবাদী। তিনি বলেন, ‘আমরা আগেও বড় শিরোপা জিতেছি। আগেও সাফল্য দেখিয়েছি। আমরা জানি বড় মঞ্চে কিভাবে খেলতে হয়। আশা করি এবারো জিততে পারবো।’


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত