রবিবার, ২ আগস্ট ২০২৬ ০৫:৫১ এএম
ওয়ানডেতে দ্রুততম অলরাউন্ডার হিসেবে ৫০০০ রান ও ২৫০ উইকেটের মাইলফলক গড়তে আর মাত্র এক উইকেট চাই সাকিব আল হাসানের
বেশ আগে থেকেই বাংলাদেশের ইতিহাসে সেরা ক্রিকেটার। অর্জনের মুকুটে এমন সব পালক আছে যা অনেক বাঘা বাঘা ক্রিকেটারেরও নেই। ত্রিদেশীয় সিরিজেও তাঁকে হাতছানি দিয়ে ডাকছে বড় একটি রেকর্ড। আয়ারল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচে চাই আর একটি উইকেট। সে ম্যাচে না হলেও সমস্যা নেই। ফাইনাল তো আছেই! তবে ফাইনালে না পেলেও সমস্যা নেই। দ্রুততম অলরাউন্ডার হিসেবে রেকর্ডটি নতুন করে লেখাতে সাকিব চাইলে বেশ কিছু ম্যাচে দম নিতে পারেন। ম্যাচসংখ্যার হিসেবে ‘মাত্র’ ৬১, যা করার এর আগেই করতে হবে।
শুধু সমর্থকেরা কেন, সাকিব নিজেও ভ্রুকুটি তুলতে পারেন। দেশের হয়ে খেলতে নেমে দম নেওয়া আবার কী! আয়ারল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচটা আনুষ্ঠানিকতার হলেও তারপরই তো ফাইনাল। আর বিশ্বকাপের প্রস্তুতিও নিতে হবে। সাকিব তাই পরের ম্যাচেই যে রেকর্ডটি বগলদাবা করতে মরিয়া থাকবেন, তা বলাই বাহুল্য। ও, আসল কথাই বলা হয়নি। রেকর্ডটি হলো ওয়ানডেতে দ্রুততম অলরাউন্ডার হিসেবে ৫০০০ রান ও ২৫০ উইকেট নেওয়ার মাইলফলক, সাকিব যেখান থেকে আর মাত্র ১ উইকেট দূরে।
ওয়ানডেতে নূন্যতম ৫০০০ রানের সঙ্গে ২৫০ উইকেট নেওয়ার কীর্তি বেশি নেই। এর আগে মাইলফলকটির দেখা পেয়েছেন মাত্র চার ক্রিকেটার। চারজনই সাবেক-শহীদ আফ্রিদি, সনাথ জয়াসুরিয়া, জ্যাক ক্যালিস ও আবদুর রাজ্জাক। এই চার ক্রিকেটারের মধ্যে ম্যাচসংখ্যায় দ্রুততম রেকর্ডটি আপাতত রাজ্জাকের দখলে। ক্যারিয়ারের ২৫৯তম ম্যাচে এই মাইলফলকের দেখা পেয়েছিলেন পাকিস্তানের সাবেক এ অলরাউন্ডার। সেই ম্যাচে রাজ্জাক ৫০০০ রানের মাইলফলক ছুঁলেও ২৫০ উইকেটের দেখা পেয়েছিলেন ক্যারিয়ারের ২৫০তম ম্যাচে।
সাকিব ওয়ানডে ক্যারিয়ারে এ পর্যন্ত ১৯৭ ম্যাচে ৫৬৬৭ রানের পাশাপাশি ২৪৯ উইকেট নিয়েছেন। অর্থাৎ রাজ্জাকের রেকর্ডটি নিজের করে নিতে হাতে যথেষ্ট সময়ই পাচ্ছেন দেশসেরা এ অলরাউন্ডার। তবে সাকিব উইকেট নিতে খুব বেশি দেরি করেন না। ওয়ানডেতে তাঁর ২৯.৬৯ বোলিং গড় ও ৪০.২ স্ট্রাইকরেট সে কথাই বলে। অলৌকিক কিছু না ঘটলে দ্রুততম অলরাউন্ডার হিসেবে এই রেকর্ড আজ হোক কাল হোক-সাকিবেরই যে হচ্ছে তা বুঝতে পণ্ডিত হওয়ার দরকার নেই।
ওয়ানডেতে আফ্রিদি ২৫০তম উইকেট নিয়েছেন ২১৩তম ম্যাচে এসে। তখন তাঁর রান ছিল ৪০২৪। ক্যারিয়ারের ২৬৫তম ওয়ানডেতে ৫ হাজার রানের দেখা পান পাকিস্তানের সাবেক এ অলরাউন্ডার। লঙ্কান কিংবদন্তি জয়াসুরিয়া ৩৪৩তম ম্যাচে পেয়েছেন ২৫০তম উইকেটের দেখা। তখন তাঁর রান অবশ্য ১১ হাজার পেরিয়ে গেছে। আর ক্যালিস ২৭৮তম ম্যাচে এসে পেয়েছেন ২৫০ উইকেটের দেখা। প্রোটিয়াদের সাবেক এ অলরাউন্ডারের রানসংখ্যা তত দিনে ১০ হাজার পেরিয়ে গেছে।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত