রবিবার, ২ আগস্ট ২০২৬ ০৫:৫২ এএম
ইউরোপা লিগের শিরোপা জিততে পারলে চেলসির মৌসুমটা গ্রহণযোগ্য বলা যাবে বলে মনে করেন দলটির ফরোয়ার্ড এদেন আজার।
চেলসি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে জোর গুঞ্জন রয়েছে বেলজিয়ামের আজারের। এরইমধ্যে তিনি দলকে তার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন; তবে জনসম্মুখে তা খোলাসা করেননি। আজারবাইজানের বাকুতে আগামি ২৯ মে আর্সেনালের বিপক্ষে ইউরোপা লিগের ফাইনালের পর তার ভবিষ্যৎ স্পষ্ট হবে।
এবারের প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির চেয়ে ২৬ পয়েন্ট পিছিয়ে থেকে তৃতীয় হয় চেলসি। মৌসুমে দলের পারফরম্যান্সকে ১০ এর মধ্যে নম্বর দিতে বললে আজার বলেন, “এখন এটা সাড়ে ছয়ের মতো। বাকুতে আমরা যদি জিতি তাহলে হয়তো এটা সাড়ে সাতের মতো হবে।”
“আপনি যখন মৌসুমের দিকে তাকাবেন, ম্যানচেস্টার সিটি ও লিভারপুল আমাদের চেয়ে অনেক ভালো করেছে। আগামি মৌসুমে আমরা যদি তাদের সঙ্গে লড়াই করতে চাই তাহলে আমাদের আরও ভালোভাবে তা করতে হবে। ফুটবলে আমাদের ম্যাচ জিততে হবে। তা না জিতলে আপনি সমস্যায় পড়বেন।”
তরুণ খেলোয়াড় কেনা নিয়ে নিয়ম ভাঙার শাস্তি হিসেবে আগামি দুই দল-বদলের সময় নতুন কোনো খেলোয়াড় কিনতে পারবে না চেলসি।
এ সময়ে দলের পরিকল্পনার বিষয়ে আজার বলেন, “খেলোয়াড় কেনায় নিষেধাজ্ঞা যদি থাকে তাহলে কিভাবে আমরা শূন্যতা পূরণ করব? আমি মনে করি, আমরা যদি এই মৌসুমের মতো একই পরিকল্পনা রাখতে পারি, এই মৌসুমের মতো খেলতে পারি তবে আরও ভালোভাবে, তাহলেই হবে।”
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত