কুমিল্লায় ছুরিকাঘাতে কিশোর খুন

bcv24 ডেস্ক    ০৮:০৯ পিএম, ২০১৯-০৫-১৪    475

কুমিল্লায় ছুরিকাঘাতে কিশোর খুন

কুমিল্লায় এক কিশোরকে ছুরি মেরে হত্যা করা হয়েছে, যে চলতি বছর একটি স্কুল থেকে এসএসসি পরীক্ষায় পাস করে কলেজে ভর্তির অপেক্ষায় ছিল। গত সোমবার রাত ৯টার দিকে শহরের মোগলটুলী এলাকায় কর্ণফুলী পেপার হাউজের সামনে ওই হত্যাকাণ্ড ঘটে বলে কোতোয়ালি থানার ওসি আবু সালাম মিয়া জানান। নিহত ওই কিশোর কুমিল্লা মডার্ন হাই স্কুল থেকে এ বছর এসএসসি পাস করে। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল এলাকায়। পরিবারের সঙ্গে কুমিল্লা শহরের ঝাউতলা এলাকার এক বাসায় থাকত সে। 

ওসি আবু সালাম মিয়া বলেন, ওই কিশোরের লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কারা তাকে হত্যা করেছে তা জানতে পুলিশ কাজ করছে। ঝাউতলা এলাকার বাসিন্দা সাইদুল ইসলাম জানান, রাত সাড়ে ৮টার দিকে ওই কিশোরকে তিনি রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাকে প্রথমে কুমিল্লা সদর হাসপাতালে এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই কিশোরকে মৃত ঘোষণা করে। এই হত্যাকাণ্ডের পেছনে কারা রয়েছে- সে বিষয়ে পুলিশ কিছু না বললেও স¤প্রতি কুমিল্লা শহরে বেপরোয়া হয়ে ওঠা কয়েকটি কিশোর ‘গ্যাং’ এর নাম মানুষের মুখে মুখে ঘুরছে। এর আগে গত ২১ এপ্রিল রাতে ‘তুই’ সম্বোধন নিয়ে তর্কাতর্কির জেরে কুমিল্লা মডার্ন স্কুলের অষ্টম শ্রেণির এক ছাত্র তার সহপাঠীদের ছুরিকাঘাতে নিহত হয়। ওই ঘটনার পর পুলিশ হত্যাকাণ্ডে অংশ নেওয়া তিন কিশোরকে আটক করে, তাদের জবানবন্দিতে বেরিয়ে আসে ভয়ঙ্কর সব তথ্য। তাদের বক্তব্য থেকে পুলিশ জানতে পারে, শহরের বিভিন্ন এলাকায় বেপরোয়া কিশোর তরুণদের অন্তত দশটি গ্যাং সক্রিয় রয়েছে। ‘ঈগল’, ‘র‌্যাগ’- এরকম নামের এসব গ্যাংয়ের সদস্যরা নিয়মিত অস্ত্রশস্ত্র নিয়ে চলাফেরা করে। ওই হত্যাকাণ্ডের পর একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন গ্যাংয়ের ৩০ জনকে আটক করে। শহরের এসবি প্লাজার তিনটি দোকান থেকে অন্তত ৭০০ ছোরা ও চাপাতি উদ্ধার করা হয়। 

পুলিশ কর্মকর্তারা জানান, আটক ওই কিশোরেরা কুমিল্লা শহরের বিভিন্ন স্কুলের ছাত্র। তাদের বেশির ভাগই সপ্তম বা অষ্টম শ্রেণিতে পড়ে। অভিভাবকদের ডেকে পরিস্থিতি সম্পর্কে অবহিত করে মুচলেকা রেখে আটক ওই কিশোরদের পরে ছেড়ে দেওয়া হয়।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত