সিলেটে হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড

bcv24 ডেস্ক    ১০:২৪ এএম, ২০১৯-০৫-১৫    202

সিলেটে হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড

সিলেটে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে সিলেট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কে এম রাশেদুজ্জামান রাজা এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত নুরুল ইসলাম (৩০) সিলেটের বিশ্বনাথ উপজেলার বন্দুয়া গ্রামের আলতাব আলীর ছেলে। 

সিলেট জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, রাষ্ট্রপক্ষ সঠিকভাবে মামলা প্রমাণ করতে সক্ষম হওয়ায় একজন মা তার একমাত্র ছেলের খুনের বিচার পেয়েছেন। 

আদালত সূত্র জানায়, ২০১০ সালের ২ আগস্ট রাত ৯টার দিকে তাজ উদ্দিনের (১৭) মোবাইল কেড়ে নেয় নুরুল ইসলাম। এ ঘটনায় এলাকার স্থানীয় মজর আলীর বাড়িতে শালিস বৈঠকে চোর সাব্যস্ত হন নুরুল। পরে এ ঘটনায় অভিযোগ তুলে নিতে তাজের মা তৈয়বুন্নেছাকে চাপ দেওয়া হয়। এর জেরে ৯ আগস্ট দুপুরে মাছ ধরার সময় তাজকে ছুরিকাঘাত করেন নুরুল। পরে তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে বিকেলে মারা যায় তাজ। এ ঘটনায় তাজের মা তৈয়বুন্নেছা বাদী হয়ে বিশ্বনাথ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় নুরুলসহ পাঁচ জনকে আসামি করা হয়। 

মামলার অন্য আসামিরা হলেন- নুরুল ইসলামের ভাই নজরুল ইসলাম একই এলাকার সিকন্দর আলীর ছেলে গেদবুল মিয়া, আলজাব আলীর ছেলে ফজর আলী ও মীরের গাঁওয়ের মন্তাজ আলীর ছেলে রবাই মিয়া। 

এ ঘটনায় বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) ২০১৫ সালের ২৬ আগস্ট নুরুল অভিযুক্ত করে এবং মামলার অন্য আসামিদের নাম অভিযোগ পত্র থেকে বাদ দিয়ে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, মামলার দীর্ঘ শুনানি শেষে ৪৪ জন সাক্ষীর মধ্যে ১৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত