ঈদের ৭ দিন আগে মহাসড়ক মেরামতের কাজ শেষ করার নির্দেশ

bcv24 ডেস্ক    ১০:২৯ এএম, ২০১৯-০৫-১৫    470

ঈদের ৭ দিন আগে মহাসড়ক মেরামতের কাজ শেষ করার নির্দেশ

আসন্ন ঈদুল ফিতরে মহাসড়কে যাতায়াত নির্বিঘ্ন করতে ব্যাপক পরিকল্পনা নিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে ৩২ দফা নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সব প্রকৌশলীকে নির্দেশ দেওয়া হয়েছে ঈদের সাত দিন আগে মহাসড়ক মেরামতের কাজ শেষ করতে। গত ৯ মে মন্ত্রণালয়ের সড়ক ও মহাসড়ক বিভাগের সহকারী সচিব লিয়াকত আলী স্বাক্ষরিত নির্দেশনা সংশ্লিষ্ট সব প্রকৌশলীর কাছে পৌঁছে দেওয়া হয়। 

মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনায় বলা হয়, ঈদে নির্বিঘ্ন যাতায়াত ও যানজটমুক্ত করতে সাত দিন আগে মহাসড়ক মেরামতের কাজ সম্পন্ন করতে প্রধান প্রকৌশলী, অতিরিক্ত প্রধান প্রকৌশলী, সব সড়ক জোন ও নির্বাহী প্রকৌশলীকে (সব সড়ক) প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। জাতীয় ও আঞ্চলিক মহাসড়ক যানজটমুক্ত রাখতে হাইওয়ে পুলিশসহ সংশ্লিষ্ট সবাইকে কার্যকর ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়। এছাড়াও ঢাকার তিনটি প্রধান বাস টার্মিনালে যাতায়াত সচল রাখতে বিআরটিএ, মালিক ও শ্রমিকদের সমন্বয়ে ভিজিলেন্স টিম গঠন করার কথাও বলা হয়েছে। 

এ বিষয়ে সহকারী সচিব লিয়াকত আলী বলেন, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ করতে ৩২ দফা নির্দেশনা দিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তা বাস্তবায়ন করতে বলা হয়েছে। 

এদিকে, জাইকার অর্থায়নে চলমান চট্টগ্রামের আগ্রাবাদ সংযোগ সড়ক ও পোর্ট কানেকটিং সড়কের কার্পেটিং লেয়ারের কাজ ঈদের আগেই শেষ হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। চসিক কনফারেন্স হলে নাগরিক উদ্যোগ এর নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আশ্বাস দেন।

এ দুই সড়কের কাজ নিয়মিত মনিটরিং করার কথা উল্লেখ করে মেয়র বলেন, সড়ক দুটির কাজের অগ্রগতি দেখার জন্য আমি নিয়মিত পরিদর্শন করি। এই প্রকল্পে যারা দায়িত্বে নিয়োজিত আছেন, তাদের সঙ্গে নিয়মিত বৈঠক করি এবং কাজ দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য আমি তাদেরকে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করে যাচ্ছি। নগরের ব্যস্ততম সড়ক হিসেবে পরিচিত আগ্রাবাদ সংযোগ সড়কের বেপারীপাড়া থেকে পোর্ট কানেকটিং রোডের দক্ষিণাংশ এবং পোর্ট কানেকটিং রোডের নিমতলা থেকে ওয়াপদা পর্যন্ত রাস্তার পূর্বাংশে বর্তমানে দ্রুত গতিতে কাজ চলছে বলে সভায় জানানো হয়। রাস্তা দুটি গাড়ী চলাচলের উপযোগী করতে এবং বর্যা মৌসুমে জনচলাচলে ভোগান্তি লাঘবে চসিক কাজ করে যাচ্ছে বলেও জানান মেয়র। 

এর আগে নাগরিক উদ্যোগ এর আহ্বায়ক খোরশেদ আলম সুজন চসিক মেয়রের কাছে ১৪টি দাবি উত্থাপন করেন। এ দাবিগুলোর মধ্যে আগ্রাবাদ এক্সেস রোড এবং নিমতলা বিশ্বরোডের অসমাপ্ত উন্নয়নকাজ দ্রুত শেষ করার আহবান জানানো হয়। 

এ সময় উপস্থিত ছিলেন হাজী মো. ইলিয়াছ, মো. কামাল মেম্বার, হাজী হোসেন কোম্পানী, হাবিবুর রহমান, নিজাম উদ্দিন, আবদুল আজিম, এজাহারুল হক, মোসাদ্দেক হোসেন বাহাদুর, মো. শাহজাহান, পংকজ চৌধুরী কংকন, জাহেদ আহমদ চৌধুরী, সোলেমান সুমন, সমীর মহাজন লিটন, শেখ মামুনুর রশীদ, জাহাঙ্গীর আলম, সফি আলম বাদশা, স্বরূপ দত্ত রাজু, মো. ওয়াসিম, মাহফুজ চৌধুরী, শিশির কান্তি বল, শেখ সরওয়ার্দী এলিন, রকিবুল আলম সাজ্জী, রাজীব হাসান রাজন, এম ইমরান আহমেদ ইমু, দীপংকর সোম, মনিরুল হক মুন্না, হাসান মুরাদ প্রমুখ।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত