'রিদম অফ স্টার্স' আনন্দধারা পারফর্মিং আর্টস'র এক সফল আয়োজন

অজন্তা চৌধুরী    ১২:৫১ পিএম, ২০১৯-০৫-১৫    1101


'রিদম অফ স্টার্স' আনন্দধারা পারফর্মিং আর্টস'র এক সফল আয়োজন

গত ১১ই মে টরন্টো পাভিলিয়নে হল ভর্তি উপচে পড়া দর্শক সমাগমে আনন্দধারা পারফর্মিং আর্টস ইন্ক্ আয়োজিত  "Rhythm Of Stars"  এর তারা ঝলমল আয়োজনের সফল সমাপ্তি ঘটলো। এই আয়োজনকে আলোকিত করতে এসেছিলেন  কলকাতার জনপ্রিয় ও গুণী সুরকার, গীতিকার ও গায়ক অনুপম রয়, গুণী অভিনেতা ও কণ্ঠশিল্পী বাংলাদেশের ফজলুর রহমান বাবু  এবং কৌতুক সম্রাট মিরাক্কেল খ্যাত বাংলাদেশের আবু হেনা রনি। 

অনুষ্ঠান শুরুর আগে থেকেই দর্শকদের উপস্থিতি টরন্টো প্যাভিলিয়ান এলাকাটিকে কোলাহল মুখর করে রাখে। নির্ধারিত সময়ের কিছু পরেই শুরু হয় তারকাবহুল আয়োজনটি। মঞ্চে বাংলাদেশ থেকে  অজন্তা চৌধুরী ও কলকাতা থেকে  প্রীতম চৌধুরী উপস্থাপনায় ছিলেন এবং স্বাগত জানান  দুই বাংলার সম্মানিত দর্শকদের।  আয়োজনটি শুরু হয় একই পৃথিবীর গানের সাথে আনন্দধারা পারফর্মিং আর্টের নৃত্যশিল্পীদের চমৎকার পরিবেশনার মাঝে, নৃতপরিচালনায় ছিলেন নৃত্যগুরু শিপ্রা চৌধুরী।  এর পরেই শুরু হয় কোলকাতার টেলিভিশন চ্যানেল Zee বাংলার জনপ্রিয় অনুষ্ঠান "মিরাক্কেল" খ্যাত আবু হেনা রনির দম  ফাটানো   হাস্যরসাত্মক কিছু পরিবেশনা, দর্শক খুব সহজেই আবু হেনা রনির কৌতুকের সাথে প্রবাসের দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া নানারকম ঘটনার মিল পান। এর মাঝেই বাংলাদেশের  গুণী অভিনেতা ও গায়ক  ফজলুর রহমান বাবু মঞ্চে আসেন এবং তার জনপ্রিয় কিছু গান পরিবেশন করেন। তাঁর সাথে কথোপকথনে, দক্ষ অভিনয়ে এবং কবিতা আবৃতিতে বেশ কিছুটা সময় কেটে যায়।  পরবর্তী পর্বে পরিবেশিত হয় কলকাতার মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রের গুণী অভিনেত্রী রাজশ্রী রয় অভিনীত একক নাটক "ইতি একটি মেয়ের কথা "।  নাটকটি লিখেছেন ও নির্দেশনা দিয়েছেন সুমিত্র ব্যানার্জি, সংগীত সৌমেন দত্ত, টেকনিক্যাল ডিজাইন কিংশুক ব্যানার্জি ও লিপি ব্যানার্জি।  বক্তব্যধর্মী নাটকটি উপস্থিত দর্শকদের অনেকের মন ছুঁয়ে যায়।  নাটক শেষে আরো একটিবার মঞ্চ মাতিয়ে রাখেন কমেডিয়ান আবু হেনা রনি ও গুণীজন ফজলুর রহমান বাবু।  পরবর্তী আয়োজনে ছিল  ভাসাভি'স নাহিদ'স কালেকশন-এর ঈদ-পুজো-বিয়েকে কেন্দ্র করে একটি ব্যাতিক্রমী ফ্যাশন শো, ফ্যাশন শোটি কোরিওগ্রাফিতে ছিলেন  নৃত্য গুরু শিপ্রা চৌধুরী। বিরতির  পরে মঞ্চ আলোকিত করেন কলকাতার জনপ্রিয় গীতিকার ,সুরকার ও গায়ক অনুপম রয় এবং তাঁর ব্যান্ড।  প্রায় দুই ঘন্টার বিরামহীন পরিবেশনার মাঝে দর্শক বুঁদ হয়ে অনুপম একটি সুরের জগতে চলে যান যেখানে শব্দের সাথে শব্দ মিলিয়ে অনুপম রয় সৃষ্টি করেছেন তাঁর এক একটি গান।  বাংলাদেশের ব্যান্ড লিজেন্ড আইয়ুব বাচ্চুকে শ্রদ্ধা জানিয়ে তিনি একটি গান গেয়েছেন যা দর্শকদের মন ছুঁয়ে যায়, শিল্পীর প্রতি অন্য একজন শিল্পীর এই সম্মান ব্যক্তি অনুপম রয়কে অনেক সম্মানিত একটি আসনে নিয়ে যায়।  অনুপম রয় তাঁর  ব্যান্ডের গানের পাশাপাশি  চলচ্চিত্রের কিছু গান পরিবেশন করেন যার সবই তাঁর সৃষ্টি। খুব অল্প সময়ের মাঝে দুই বাংলায় জনপ্রিয় এই শিল্পী হলরুমের দুই বাংলার দর্শক শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করে রাখেন তাঁর স্বতন্ত্র পরিবেশনার মাধ্যমে। সংগীত পরিবেশনার জন্য   প্রথমবারের মতো অনুপম রয় কানাডায়  আসলেন তার ব্যান্ড নিয়ে  এবং মুগ্ধ করে গেলেন তার ভক্ত শ্রোতাদের। 

 

আনন্দধারা পারফর্মিং আর্টস ইন্ক এর আয়োজনে "রিদম অফ স্টার্স" ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছে , তাই  আনন্দধারা পারফর্মিং আর্টস ইন্ক-এর পক্ষ থেকে শিপ্রা  চৌধুরী, পাপিয়া সেনগুপ্তা, রাজশ্রী ববিতা রয় ও  চম্পা মুখার্জি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন টরোন্টোবাসী দর্শকদের ও সম্মানিত স্পনসরদের প্রতি।  ভবিষ্যতে টরোন্টোতে আরো সুন্দর আয়োজন তাঁরা উপহার দেবেন বলেও তাঁরা  জানিয়েছেন।


রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত