শাহরুখ স্যার আমাদের ভিডিও করতেন

bcv24 ডেস্ক    ০৭:০৫ পিএম, ২০১৯-০৫-১৫    325


শাহরুখ স্যার আমাদের ভিডিও করতেন

অবশেষে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’ দিয়ে বলিউডে পা রেখেছেন বর্ষীয়ান অভিনেতা চাঙ্কি পান্ডে ও ভাবনা পান্ডের মেয়ে অনন্যা পান্ডে। এ ছবি দিয়ে বলিউডে অভিষেক হয়েছে সংগীতশিল্পী-অভিনেত্রী তারা সুতারিয়ারও। তাঁদের নায়ক ‘বাঘি’ তারকা টাইগার শ্রফ। যদিও বক্স অফিসে বড়সড় ঝাঁকুনি দিতে পারেনি ছবিটি, পাঁচ দিনে আয় করেছে ৫০ কোটি রুপির কাছাকাছি।

বি-টাউনের অনুরাগী মাত্রই জানেন, বলিউড বাদশাহ শাহরুখ খানের কন্যা সুহানা খান ও সঞ্জয় কাপুরের মেয়ে শানায়া কাপুর অনন্যা পান্ডের ঘনিষ্ঠ বন্ধু। এই তিন তারকা কন্যার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বহুদিন ধরেই ভক্তদের মন জুগিয়ে চলেছে। তারকার সন্তানদের নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। এই ত্রয়ীও মনোযোগের কেন্দ্রে।

শৈশব থেকেই বাবার পদাঙ্ক অনুসরণ করে অভিনয়ে ক্যারিয়ার গড়ার আগ্রহ অনন্যা, সুহানা ও শানায়ার। তিন বন্ধুর মধ্যে প্রথমজনের অভিষেক হলো। বাকি দুজন অপেক্ষায়।

সম্প্রতি নিজের প্রথম সিনেমার প্রচারণাকালে এক সাক্ষাৎকারে অনন্যা পান্ডে জানিয়েছেন, তিন বন্ধুকে সর্বদাই উৎসাহ জুগিয়েছেন শাহরুখ খান। তাঁদের মন এই অনুভবে ভরিয়ে দিতেন যে তাঁরাই পৃথিবীর সেরা অভিনেতা। 

শাহরুখের প্রশংসা করে অনন্যা বলেন, “আমরা সত্যিই অদ্ভুত সব কাজ করতাম। শাহরুখ (খান) স্যার সব সময় আমাদের উৎসাহ দিতেন, আমাদের সঙ্গে ফটোশুট করতেন। আমাদের ভিডিও করতেন, যাতে আমাদের মনে হয় যে আমরাই সেরা অভিনেতা। আর সেসব তিনি প্রত্যেককে দেখিয়ে বলতেন, ‘দেখো কী করেছে এরা’।”

অনন্যা আরো বলেন, ‘যখন ছোট ছিলাম-সুহানা, শানায়া ও আমি আমাদের মাকে অনুকরণ করতাম। আমরা সব সময়ই পারফর্ম করতে প্রস্তুত ছিলাম। পার্টিতে নাচতে আমাদের বলতে হতো না। তাঁরা বলামাত্রই আমরা নাচতে শুরু করে দিতাম।’

এরই মধ্যে দ্বিতীয় সিনেমায় চুক্তি সেরেছেন অনন্যা পান্ডে। ‘পতি, পত্নী অউর ওহ’ সিনেমার রিমেকে কার্তিক আরিয়ান ও ভূমি পেড়নেকারের সঙ্গে দেখা যাবে তাঁকে। অন্যদিকে, সুহানা ও শানায়া এখনো বলিউডে অভিষেক করেননি। সুহানা এখনো বিদেশে পড়াশোনা করছেন আর শানায়া ইন্ডাস্ট্রিতে পা রাখার প্রস্তুতি নিচ্ছেন। সূত্র: ডিএনএ


রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত