তৃতীয় বরের সঙ্গে শ্রাবন্তীর মধুচন্দ্রিমার যেমন কাটছে

bcv24 ডেস্ক    ০৭:০৭ পিএম, ২০১৯-০৫-১৫    294


তৃতীয় বরের সঙ্গে শ্রাবন্তীর মধুচন্দ্রিমার যেমন কাটছে

গত মাসে তৃতীয়বারের মতো সাতপাকে বাঁধা পড়েছেন কলকাতার বাংলা ছবির অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বিয়ের পর রোশন সিং ও শ্রাবন্তী দুজনেই যে যাঁর কাজে ব্যস্ত হয়ে পড়েন। তাই দুজনকে সেভাবে একসঙ্গে দেখা যায়নি। তবে কাজ শেষ করে এখন রোশনের সঙ্গে মধুচন্দ্রিমায় ব্যস্ত শ্রাবন্তী। মধুচন্দ্রিমায় উড়ে যাওয়ার সময়কার ছবি অবশ্য কিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছিলেন শ্রাবন্তী। এবার শ্রাবন্তীর সঙ্গে মধুচন্দ্রিমা কাটানোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করলেন শ্রাবন্তীর স্বামী রোশন। ফটোব্লগিং সাইট ইনস্টাগ্রামে একাধিক ছবি শেয়ার দেন তিনি। তবে মধুচন্দ্রিমা কাটাতে শ্রাবন্তী ও রোশন ঠিক কোথায় গিয়েছেন, তা অবশ্য তাঁরা গোপনই রেখেছেন। তবে নেটিজেনদের কারো কারো অনুমান, শ্রাবন্তী ও রোশন নাকি ইন্দোনেশিয়ার বালিতে গিয়েছেন।

গত ১৯ এপ্রিল, অর্থাৎ ৪ বৈশাখ পাঞ্জাবি রীতিতে গাঁটছড়া বাঁধেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ২৩ এপ্রিল কলকাতায় ফেরেন অভিনেত্রী। এরইমধ্যে মধুচন্দ্রিমার জল্পনা চলছিল। কয়েক দিন আগে শ্রাবন্তীর ছেলে অভিমন্যু চট্টোপাধ্যায় ওরফে ঝিনুকের সঙ্গে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেন রোশন সিং। ছবিতে অবশ্য শুধু ঝিনুক নয়, আরো বেশ কয়েকজন অল্পবয়সী যুবককেও দেখা যায়।

শ্রাবন্তী বলেছেন, রোশনের সঙ্গে তাঁর ছেলে ঝিনুকের সম্পর্ক বেশ বন্ধুত্বপূর্ণ। এমনকি ছেলে ঝিনুকের মতামত নিয়েই রোশনের সঙ্গে বিয়ে করেছেন বলেও জানিয়েছিলেন তিনি। রোশন সিং একটি বিমান সংস্থার কেবিন ক্রু সুপারভাইজার। পাশাপাশি একটি জিমের মালিক। শোনা যায়, বোনজামাইয়ের মাধ্যমে রোশনের সঙ্গে আলাপ শ্রাবন্তীর। সেখান থেকেই বন্ধুত্ব। বিয়ের পর আপাতত শ্রাবন্তী-রোশন থাকছেন তাঁদের নতুন কেনা ফ্ল্যাটে।

কিছুদিন আগে শ্রাবন্তী গণমাধ্যমকর্মীদের বলেছেন, স্বামী রোশনকে পেয়ে গর্বিত তিনি। ‘আমি চাই সবাই আমাকে শ্রাবন্তী সিং নামে ডাকুক,’ বলেন এ নায়িকা। এর আগে শ্রাবন্তীর দুবার বিবাহবিচ্ছেদ হয়েছে। ২০০৩ সালে পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে শ্রাবন্তীর প্রথম বিয়ে হয়। তাঁদের ঘরের সন্তান ঝিনুক। রাজীবের সঙ্গে বিচ্ছেদের পরে মডেল কৃষ্ণ ব্রজের সঙ্গে শ্রাবন্তীর প্রেম হয়। বিয়েও করেন তাঁরা। গত জানুয়ারিতে কৃষ্ণের সঙ্গেও বিচ্ছেদ হয়ে যায় শ্রাবন্তীর। সূত্র: জি নিউজ


রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত