রবিবার, ২ আগস্ট ২০২৬ ০৩:০৮ এএম
জনপ্রিয় বলিউড অভিনেত্রী রানী মুখার্জি। বর্তমানে মারদানি-টু সিনেমা নিয়ে ব্যস্ত তিনি। রাজস্থানের কোটাতে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপামাত্রায় সিনেমাটির শুটিং করেছেন তিনি। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। এ প্রসঙ্গে সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র সংবাদমাধ্যমটিতে বলেন, ‘বর্তমানে কোটাতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস, কয়েকদিনের মধ্যে তা ৪৩ ডিগ্রি ছাড়িয়ে যাবে। দিনের মধ্যভাগে রাজস্থানের এই প্রখর রোদে শুটিং করা খুবই কঠিন। কুখ্যাত সন্ত্রাসীদের খুঁজতে রানীর তদন্তের দৃশ্য ও একটি চেজ সিক্যুয়েন্সের শুটিং করেছি। আর তা করেছি কোটাতে সবচেয়ে গরম একটি দিনে।’
সূত্রটি আরো বলেন, ‘এটি একটি দীর্ঘ চেজ সিক্যুয়েন্স। প্রচন্ড গরমের মধ্যে আমরা একবারেই দৃশ্যটি ধারণের পরিকল্পনা করি। এখন পর্যন্ত বেশিরভাগ দৃশ্যই রানী একবারে সম্পন্ন করেছেন। এটির ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। কিন্তু যেহেতু এটি একটি চেজ সিক্যুয়েন্স তিনি চাইছিলেন আরো কয়েক বার দৃশ্যটির শুটিং করতে কারণ এতে করে ভিন্ন অ্যাঙ্গেলে দৃশ্যটি ধারণ সম্ভব হবে। প্রচন্ড গরম ছিল এবং আমরা লক্ষ্য করছিলাম তিনি ডিহাইড্রেড হয়ে পড়ছিলেন কিন্তু প্রত্যেকবারই তিনি অসাধারণভাবে দৃশ্যগুলো ফুটিয়ে তুলেছেন। তার কমিটমেন্ট দেখে পুরো টিম অনুপ্রাণিত হয়েছে। শুটিং টিমের সদস্যরা এরকম গরমে অভ্যস্ত নয়, কিন্তু রানীর কমিটমেন্ট তাদের কাজে উৎসাহ জুগিয়েছে।’ ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত মারদানি সিনেমার সিক্যুয়েল এটি। যশ রাজ ফিল্মস প্রযোজিত মারদানি-টু সিনেমাটি পরিচালনা করছেন গোপি পুথরন। প্রথম সিনেমার মতো এটিতেও রানীকে পুলিশ সুপারিনটেনডেন্ট শিবানি শিবাজী রাও চরিত্রে দেখা যাবে।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত