রবিবার, ২ আগস্ট ২০২৬ ০২:১০ এএম
দীপিকা পাড়ুকোন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মেট গালায় অংশগ্রহণ শেষে ১২ মে ঋষি কাপুরকে দেখতে যান। সেখানে তিনি সময় কাটান। নীতু কাপুর আবার সেই সময়ের একটা ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। ছবিতে হাস্যোজ্জ্বল নীতু কাপুর আর দীপিকা পাড়ুকোনের মাঝখানে মুখে স্মিত হাসিতে দেখা যায় ঋষি কাপুরকে। নীতু কাপুর ছবির ক্যাপশনে লিখেছেন, ‘আদরের দীপিকা পাড়ুকোনের সঙ্গে চমৎকার সন্ধ্যা কেটেছে। ও আমাদের অনেক ভালোবাসা আর আনন্দ দিয়েছে।’ বলিউডের বরেণ্য অভিনেতা ঋষি কাপুর ক্যানসারে আক্রান্ত। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এখন তাঁর চিকিৎসা চলছে। ২০০৮ সালে ‘বাঁচনা অ্যায় হাসিনো’ ছবির শুটিংয়ের সময় দীপিকা
পাড়ুকোন ও রণবীর কাপুর একে অপরের কাছে আসেন।
রণবীর কাপুর আর দীপিকা পাড়ুকোন যখন একসঙ্গে ছিলেন, তখন সেটিই ছিল বলিউডের সেরা জুটি। বলিউডের এই দুই তারকা কখনো তাঁদের প্রেমের কথা লুকানোর চেষ্টা করেননি। দীপিকা রণবীরকে এতটাই ভালোবাসতেন, তাঁর নামে নিজের ঘাড়ে ট্যাটু এঁকেছিলেন। এরপর তাঁদের প্রেম যখন ভেঙে যায়, তখন সেটা ছিল বলিউডের সবচেয়ে দুঃখজনক ঘটনা। দীপিকা এতটাই ভেঙে পড়েছিলেন যে দীর্ঘদিন তাঁকে হতাশা থেকে মুক্তির চিকিৎসা নিতে হয়েছে।
তখন শোনা গেছে, দীপিকা পাড়ুকোনের ব্যাপারে রণবীর কাপুরের মা নীতু কাপুরের আপত্তি ছিল। এ কারণেই তাঁদের সম্পর্ক ভেঙে যায়। এরপর গত বছর ১৪ ও ১৫ নভেম্বর ইতালির লেক কোমোর ভিল দ্য বালবিয়ানেলে বলিউড তারকা রণবীর সিং আর দীপিকা পাড়ুকোনের বিয়ে হয়।
এখন চিত্রটা পাল্টে গেছে। ছেলে রণবীর কাপুরের সাবেক প্রেমিকা দীপিকাকে ধন্যবাদ জানানোর পাশাপাশি ‘আদুরে’ বলেছেন নীতু। তা-ই নয়, দীপিকাকে সুন্দর উপহার দিয়েছেন। আর সেই উপহারের জন্য ইনস্টাগ্রামে সাবেক প্রেমিকের মাকে ধন্যবাদ জানিয়েছেন দীপিকা।
জানালেন, নীতু কাপুর তাঁকে একটি সোনার ব্রেসলেট উপহার দিয়েছেন। ব্রেসলেটটি হাতের আশীর্বাদি মুদ্রার মতো নকশা করা। তাতে রয়েছে ছোট ছোট হিরা।
দীপিকা সেই ব্রেসলেট পরে ছবি তুলে পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। ধন্যবাদ জানিয়ে ট্যাগ করেছেন রণবীর কাপুরের মা নীতু কাপুর আর বোন ঋদ্ধিমা কাপুর সাহানিকে। ঋদ্ধিমা নিজে একজন জুয়েলারি ডিজাইনার। আর দীপিকাকে উপহার দেওয়া ব্রেসলেটটি তিনিই ডিজাইন করেছেন। ক্যাপশনে দীপিকা পাড়ুকোন লিখেছেন, ‘আশীর্বাদ এবং শুভেচ্ছা’।
এবার দধির ব্যবসায় বিনিয়োগ করছেন দীপিকা পাড়ুকোন। দধি প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি ‘এপিগেমিয়া ইয়োগার্ট’-এর দধির প্রচারণার দায়িত্বটিও নাকি পালন করবেন তিনি। স¤প্রতি প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে দীপিকাদের প্রতিষ্ঠান কে এ এন্টারপ্রাইজ এলএলপি। এ প্রতিষ্ঠানের অন্যতম সহযোগী হিসেবে আছেন দীপিকা পাড়ুকোন ও তাঁর বাবা প্রকাশ পাড়ুকোন।
এপিগেমিয়া ইয়োগার্টের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা জানান, দীপিকার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে দধির ব্যবসাকে আরও লাভজনক করতে চান তাঁরা। বলিউডের গুণী এই অভিনেত্রী সম্পৃক্ত হলে তাঁদের বিপণন ব্যবস্থা এক অন্য স্তরে পৌঁছে যাবে বলে বিশ্বাস করেন তাঁরা। চলতি বছরের শেষের দিকে এই দধির প্রচারণায় নামবেন দীপিকা পাড়ুকোন।
দীপিকার মূল কাজের খবর হচ্ছে, লক্ষ্মী আগারওয়ালের জীবনীচিত্র ‘ছপাক’-এ শিগগির দেখা যাবে তাঁকে। অ্যাসিড-সন্ত্রাসের শিকার ভারতীয় এই নারীর ভ‚মিকায় অভিনয় করেছেন তিনি। ছবিটি পরিচালনা করেছেন মেঘনা গুলজার। এটি মুক্তি পাবে ২০২০ সালের ১০ জানুয়ারি। এটি হবে বিবাহিত দীপিকার প্রথম ছবি। রণবীর সিংয়ের সঙ্গে বিয়ের পর বর রণবীরের দুটি ছবি মুক্তি পেলেও, তাঁর একটি ছবিও এখন পর্যন্ত মুক্তি পায়নি। তবে বিয়ের আগে তাঁকে শেষ দেখা যায় ‘পদ্মাবত’ ছবিতে। অন্যদিকে দীপিকাকে বিয়ে করার পর মুক্তি পাওয়া রণবীর সিংয়ের প্রথম ছবি ‘সিমবা’ বলিউডে রেকর্ড পরিমাণ ব্যবসা করে। এ ছাড়া তাঁর ছবি ‘গলি বয়’ও বেশ ভালো ব্যবসা করেছে।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত