মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬ ০১:২১ এএম
মেক্সিকান সরকার গত মঙ্গলবার জানিয়েছে, ভেনিজুয়েলায় তাদের দূতাবাস দেশটির বিরোধী দলীয় আইনপ্রণেতা ফ্রাঙ্কো ম্যানুয়েল ক্যাসেলাকে ‘নিরাপত্তা ও সুরক্ষা’ দেবে। যদিও মেক্সিকান সিটি জোর দিয়ে বলছে, তারা ভেনিজুয়েলার অভ্যন্তরীণ সংকটে হস্তক্ষেপ করছে না। মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘কূটনৈতিক শিষ্টাচারের সাথে সঙ্গতি রেখেই মেক্সিকান সরকার ভেনিজুয়েলার জাতীয় পরিষদের ডেপুটি ফ্রাঙ্কো ম্যানুয়েল ক্যাসেলাকে নিরাপত্তা ও সুরক্ষা দেয়ার জন্য তাকে আজ কারাকাসে মেক্সিকোর ক‚টনৈতিক বাসভবনে আশ্রয় দিয়েছে।’
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মেক্সিকো ‘সকল মানুষের সম্মান, তাদের সুরক্ষা ও মানবাধিকার সমুন্নত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে। রাজনৈতিক সম্পর্কের চেয়েও মানুষের এই অধিকার নিশ্চিত করাকে প্রাধান্য দেয় মেক্সিকো।’ মেক্সিকান সরকার ভেনিজুয়েলার অভ্যন্তরীণ সংঘাতে হস্তক্ষেপ না করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে জানায়, বামপন্থী প্রেসিডেন্ট অ্যান্ড্রেস ম্যানুয়েল লোপেজ অবরাদোর সরকার ১ ডিসেম্বর দায়িত্ব গ্রহণের পর থেকেই এটা বজায় রেখেছে।
আর্জেন্টিনা, ব্রাজিল ও কলম্বিয়ার মতো ল্যাটিন আমেরিকার অন্যান্য বৃহৎ দেশগুলোর মতো মেক্সিকোও এখনো ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে নিকোলাস মাদুরোকেই স্বীকৃতি দিয়ে যাচ্ছে, বিরোধী নেতা ও স্বঘোষিত প্রেসিডেন্ট জুয়ান গুয়াইদোকে নয়। জানুয়ারি মাস থেকে গুয়াইদো মাদুরো সরকারকে চ্যালেঞ্জ করে আসছেন। তিনি মাদুরোর পুনরায় নির্বাচিত হওয়াকে অবৈধ বলেছেন।
গত সপ্তাহে মেক্সিকান সরকার জানায়, তারা ভেনিজুয়েলার জাতীয় পরিষদের ডেপুটি এডগার জাম্বারনো’র গ্রেফতারের ঘটনায় উদ্বিগ্ন। গত মাসে মাদুরোর বিরুদ্ধে ব্যর্থ সেনা অভ্যুত্থানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। এই ঘটনার সঙ্গে জড়িত অপর তিন আইনপ্রণেতা বিভিন্ন কূটনৈতিক কার্যালয়ে আশ্রয় নিয়েছেন। অপর একজন আইনপ্রণেতা কলম্বিয়ায় পালিয়ে গেছেন।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত