রবিবার, ২ আগস্ট ২০২৬ ০৫:৫০ এএম
শিরোপা ধরে রাখার মিশনে সামনে থেকে ম্যানচেস্টার সিটিকে নেতৃত্ব দেয়া পেপ গার্দিওলা টানা দ্বিতীয়বারের মত প্রিমিয়ার লিগ মৌসুমের বর্ষসেরা কোচ মনোনীত হয়েছেন। লিভারপুলকে এক পয়েন্টের ব্যবধানে পিছনে ফেলে মৌসুমের শেষ দিনে শিরোপা নিশ্চিত করে সিটি। লিগে ৩২টি জয় ও দুটি ড্রসহ সর্বমোট ৯৮ পয়েন্ট সংগ্রহ করেছিল সিটিজেনরা। আগের মৌসুমে তাদের সংগ্রহে ছিল রেকর্ড ১০০ পয়েন্ট। শনিবার এফএ কাপের ফাইনালে জিততে পারলে ইএফএল কাপের বিজয়ীরা ঘরোয়া ট্রেবল জয়ের কৃতিত্ব দেখাতে পারে। মঙ্গলবার লিগ ম্যানেজার্স অ্যাসোসিয়েশন এ্যাওয়ার্ড সন্ধ্যায় গার্দিওলাকে বর্ষসেরার পুরস্কার তুলে দেয়া হয়।
এক ভিডিও বার্তায় বার্সেলোনার সাবেক বস বলেছেন, ‘এই পুরস্কার হাতে নিতে পেরে আমি সত্যিই সম্মানিত বোধ করছি। এই কৃতিত্ব আমি আমার খেলোয়াড়দের সাথে ভাগ করে নিতে চাই। কারণ তারাই সব, তাদের কারণেই আজকের এই স্বীকৃতি। একইসাথে আমার স্টাফরাও এর সমান ভাগীদার।
প্রিমিয়ার লিগে আমরা সব ম্যানেজারদের বিপক্ষে বিশেষ করে জার্গেন ক্লপের বিপক্ষে অনেক লড়াই করেছি। তাদের সকলের বিপক্ষে খেলাটা দারুন উপভোগ্য ছিল। আশা করছি ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।’ এই তালিকায় গার্দিওলা পিছনে ফেলেছেন লিভারপুলের ক্লপ, টটেনহ্যামের মরিসিও পচেত্তিনো ও উল্ফসের হেড কোচ নুনো এস্পিরিটো সান্তোকে।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত