অভিজ্ঞতার কারণেই কার্তিক: কোহলি

bcv24 ডেস্ক    ০৭:৪২ পিএম, ২০১৯-০৫-১৫    492


অভিজ্ঞতার কারণেই কার্তিক: কোহলি

আসন্ন বিশ্বকাপে ভারতীয় দলে ঋষভ পন্থের জায়গা না পাওয়া এবং দিনেশ কার্তিকের অন্তর্ভুক্তি নিয়ে দেশটিতে বেশ কিছু দিন যাবতই চলছে আলোচনা-সমালোচনা। তবে এবার এর ব্যাখ্যা দিলেন অধিনায়ক বিরাট কোহলি। অভিজ্ঞতা ও চাপের মুহূর্তে উদ্বেগহীনতার কারণেই পন্থের পরিবর্তে কার্তিককে দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে দলে জায়গা পেতে সাহায্য করেছে বলে জানালেন কোহলি। নির্বাচকদের দৃষ্টিতে মহেন্দ্র সিং ধোনি নি:সন্দেহে দলের পথম পছন্দ। তারপরও আক্রমণাত্মক ব্যাটসম্যান হিসেবে পরিচিত পন্থকে বাদ দিয়ে ১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন ৩৩ বছর বয়সী কার্তিক। 

ইংল্যান্ড এণ্ড ওয়েলসে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের আগে আগামি ২৩ মে পর্যন্ত স্কোয়াডে পরিবর্তন আনতে পারবে অংশগ্রহণকারী দলগুলো। দেশটির সাবেক কতিপয় খেলোয়াড়ের বিশ্বাস ৩০মে শুরু হওয়া এ মেগা ইভেন্টের ২১ বছর বয়সী পন্থকে মিস করবে টিম ইন্ডিয়া। কার্তিকের বিষয়ে স্থানীয় টাইমস অব ইন্ডিয়া পত্রিকাকে কোহলি বলেন, ‘চাপের মুহূর্তে সে ধৈর্য্যরে পরিচয় দিয়েছে। এ বিষয়ে বোর্ডের সকলেই একমত হয়েছে।’

তিনি আরো বলেন, ‘তার (কার্তিক) অভিজ্ঞতা আছে। সৃষ্টি কর্তা না করুক ধোনির কিছু হলে কার্তিক উইকেটের পিছনে দায়িত্ব পালন করতে পারবে। একজন ফিনিশার হিসেবে সে ভাল করছে। সুতরাং এ ধরনের একটি টুর্নামেন্টে সামগ্রিক এক্সেপোজার ছিল যা প্রাথমকি বিবেচনায় নেয়া হয়েছে।’

২০০৪ সালে এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া পর এ যাবত দেশের হয়ে ৯১টি ম্যাচ খেলেছেন কার্তিক। ব্যাটিং অর্ডারের যে কোন পজিশনে ব্যাট করার সক্ষমতার প্রমাণও দিয়েছেন তিনি।

ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রি বলেন, ‘আমরা বেশ ভালভাবেই বুঝতে পারছি যে, যোগ্য কিছুৃ ব্যক্তি দলে জায়গা পায়নি- সেখানে এমন কিছু মতামত আছে।’

তিনি আরো বলেন, ‘অত্যন্ত মেধাবী একটা পুল থেকে ১৫ জন বেছে নেয়া সহজ কাজ নয়। যারা সুযোগ পায়নি তাদের উদ্দেশ্যে আমি বলব, সামনে এগিয়ে যাও। প্রস্তুত হও, যদি কোন অপ্রত্যাশিত সুযোগ আসে, তখন যেন লুফে নেয়া যায়।’

ইতোপূর্বে ১৯৮৩ ও ২০১১ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। সে সময়ের তুলনায় এবারের আসরে দলটির পেস আক্রমণ বেশ ভাল। যার নেতৃত্ব দেবেন আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা জসপ্রিত বুমরাহ। ডেথ ওভার বিশেষজ্ঞ বুমরাহকে সাহায্য করবেন মোহাম্মদ সামি ও ভুবনেশ্বর কুমার। উভয়ের সুয়্যিং ক্ষমতা ইংলিশ কন্ডিশনে দলটির জন্য আরো বেশি সহায়ক হবে।

কোহলি বলেন, ‘ছেলেদের একটি কমন ফ্যাক্টর হচ্ছে তাদের আত্মবিশ্বাস। সেরা হতে পারে- সবার মধ্যেই এমন বিশ্বাস আছে। কোন কিছুর জন্যই নির্দিষ্ট কোন নিয়ম নেই-যেমন ভারতীয় স্পিনারদের, ব্যাটসম্যানদের বিশ্বের সেরা হতে হবে। বিষয়টা হচ্ছে- আপনার বিশ্বাস থাকতে হবে, আপনি এটা পারেন।

সাউদাম্পটনে ৫ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে ভারত।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত