অ্যাতলেতিকোকে বিদায় বলে দিলেন গ্রিজম্যান

bcv24 ডেস্ক    ০৭:৪৩ পিএম, ২০১৯-০৫-১৫    552


অ্যাতলেতিকোকে বিদায় বলে দিলেন গ্রিজম্যান

বার্সেলোনার পক্ষ থেকে ঘোষণাটি এখনও আসেনি। তবে স্প্যানিশ গণমাধ্যমের খবর ন্যু ক্যাম্পে যোগ দিচ্ছেন আতোঁয়া গ্রিজম্যান। আর এ সংবাদ যে সত্যি তার একপ্রকার নিশ্চিত করে দিলেন এ ফরাসী তারকা। অ্যাতলেতিকো মাদ্রিদকে বিদায় বলে দিয়েছেন তিনি। ক্লাবের সঙ্গে আলোচনার পর সামাজিক মাধ্যমে এক বার্তায় নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন গ্রিজম্যান। গত মৌসুমেও গ্রিজম্যানকে কেনার জন্য মরিয়া হয়েই লেগেছিল বার্সেলোনা। আলোচনাও এগিয়েছিল অনেক দূর। কিন্তু শেষ পর্যন্ত অ্যাতলেতিকোতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। 

চুক্তি নবায়ন করেছিলেন পাঁচ বছরের জন্য। কিন্তু এক মৌসুম না যেতেই পাল্টে গেলো সবকিছু। ক্লাব বদলানোর সিদ্ধান্ত নেন এ ফরাসী ফরোয়ার্ড। কোচ দিয়াগো সিমিওনির সূত্র ধরে অনেক আগেই জানা গেছে চলতি মৌসুম শেষে দল ছাড়ছেন গ্রিজম্যান। তবুও চুক্তি না হওয়া পর্যন্ত আশায় ছিলেন তারা। মঙ্গলবার রাতে এক জরুরী সভায় বসেছিল দুই পক্ষ। আলোচনা শেষে জানানো হয়, আগামি মৌসুমে অ্যাতলেতিকোর হয়ে খেলবেন না গ্রিজম্যান। মানে শনিবার লেভান্তের বিপক্ষে ম্যাচটাই অ্যাতলেতিকোর হয়ে তার শেষ ম্যাচ।

সামাজিক মাধ্যম ফেসবুক ও টুইটারে এক ভিডিও বার্তায় গ্রিজম্যান বলেন, ‘এখানে পাঁচ বছর দারুণ কেটেছে। সবাইকে অনেক ধন্যবাদ। কোচ ও ক্লাব কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছি। সমর্থকদের জানাতে চাই, আপনারা সবসময় আমাকে খুব ভালবেসেছেন। সময় হয়েছে বিদায় বলার, নতুন চ্যালেঞ্জ নেওয়ার। সিদ্ধান্ত নেওয়াটা খুব কঠিন ছিল। কিন্তু আমার মনে হয়েছে এখনই সঠিক সময়।’ বার্সেলোনায় যোগ দেওয়ার জন্য রিলিজ ক্লজও কমানো হয়েছে গ্রিজম্যানের। ২০০ মিলিয়ন ইউরো থেকে ১২৫ মিলিয়ন ইউরো করা হয়েছে। এ ছাড়া বার্সেলোনায় যোগ দিতে নিজের বেতন ভাতাও কমাচ্ছেন এ ফরাসী। মাসিক সাড়ে তিন মিলিয়ন ইউরো বেতন পেতেন তিনি। জানা গেছে কাতালান ক্লাবে এর চেয়ে অনেক কম বেতনেই রাজী হচ্ছেন এ ফরোয়ার্ড।

২০১৪ সালে অ্যাতলেতিকো মাদ্রিদে যোগ দেওয়ার পর ২৫৬টি ম্যাচ খেলেছেন গ্রিজম্যান। তাতে গোল করেছেন ১৩৩টি। গত পাঁচ মৌসুমে প্রতিবারই ক্লাবের সর্বোচ্চ গোলদাতাও তিনি। আর এ সময়ে ক্লাবের হয়ে জিতেছেন ১টি করে ইউরোপা লিগ কাপ, স্প্যানিশ সুপার কাপ ও ইউরোপা সুপার কাপ।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত