রবিবার, ২ আগস্ট ২০২৬ ০৪:৫৩ এএম
ইউরোপের সর্বোচ্চ ফুটবল সংস্থা উয়েফার প্রস্তাবিত নতুন আঙ্গিকের চ্যাম্পিয়ন্স লিগের পরিকল্পনা বাস্তবায়িত হলে তা লা লিগার জন্য হুমকি হবে বলে মনে করেন প্রতিযোগিতাটির সভাপতি হাভিয়ের তেবাস। ২০২৪ সাল থেকে নতুন আঙ্গিকে ক্লাব ফুটবলের প্রতিযোগিতাগুলো আয়োজনের জন্য ইউরোপের বড় সব ক্লাব নিয়ে গড়া ইউরোপিয়ান ক্লাব অ্যাসোসিয়েশনের (ইসিএ) সঙ্গে কাজ করছে উয়েফা। তবে এখনও প্রস্তাবনা নিয়ে বিস্তারিত কিছু জানায়নি সংস্থাটি। আলোচনা প্রাথমিক পর্যায়ে আছে বলে জানিয়েছে তারা।
সংশ্লিষ্ট সূত্র থেকে রয়টার্স জানতে পেরেছে যে নতুন আঙ্গিকের প্রতিযোগিতাটি হবে তিন স্তর বিশিষ্ট এবং ক্লাবগুলো তিন স্তরের মধ্যে ওঠা-নামা করবে। সর্বোচ্চ স্তরের প্রতিযোগিতা হবে বর্তমান চ্যাম্পিয়ন্স লিগের মতোই। দল থাকবে ৩২টি, তবে গ্রুপ পর্বে বর্তমানের মতো আট গ্রুপে চারটি করে দলের বদলে তখন থাকবে চার গ্রুপে আটটি করে দল। তার মানে প্রতিটি দল বর্তমানের মতো ছয়টি গ্রুপ ম্যাচ খেলার পরিবর্তে খেলবে ১৪টি ম্যাচ। ২৪টি দল পরের বছর সর্বোচ্চ পর্যায়ে জায়গা ধরে রাখবে, চারটি দল দ্বিতীয় স্তর (বর্তমান ইউরোপা লিগ) থেকে উঠে আসবে প্রথম স্তরে।
অবশিষ্ট চারটি জায়গা থাকবে ইউরোপের ৫৪টি ঘরোয়া লিগের চ্যাম্পিয়নদের জন্য। এর ফলে ঘরোয়া প্রতিযোগিতার মাধ্যমে ইউরোপিয়ান প্রতিযোগিতায় জায়গা করে নেওয়ার ঐতিহ্য ভেঙ্গে পড়বে বলে গোল টিভি চ্যানেলকে বলেন তেবাস। চ্যাম্পিয়ন্স লিগ সংস্কারের একটা আলোচনা চলছে। কিন্তু আদতে এটা নতুন একটা প্রতিযোগিতা। ঘরোয়া লিগুগলো চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়ার পথ হিসেবে কাজ করে। কিন্তু সেটা আর থাকবে না। অনেকগুলো ক্লাব সবসময় সেরা ৩২ এর মধ্যেই থাকবে। দশ এর মধ্যে আমার উদ্বেগের মাত্রা সাত থেকে আট। লা লিগা কি হুমকির মুখে পড়বে?
হ্যাঁ, কোনো সন্দেহ নেই যে পড়বে। উয়েফা এটা করতে পারে না। আর আমরা অন্য সংস্থাগুলোকেও বোঝাতে চাই যে এটা এগোতে পারে না। আমরা একটা কৌশল দাঁড় করাতে কাজ করছি।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত