রবিবার, ২ আগস্ট ২০২৬ ০৪:৪৯ এএম
বছর দুই আগে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ইংল্যান্ডের মাঠ থেকেই। ২০ বছর আগে এই ইংল্যান্ডে বিশ্বকাপের ফাইনালে খেলেছিল তারা। সেই দেশে আবার বিশ্বকাপ। ভালো কিছু প্রত্যাশা করতেই পারে পাকিস্তান। কিন্তু স্কোয়াড ঘোষণার কদিন পরই বড় ধাক্কা খেয়েছিল দলটি। লেগ স্পিনার শাদাব খানের রক্তে হেপাটাইটিস ‘সি’ ভাইরাস ধরা পড়ায় বিশ্বকাপে খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছিলো। তবে বিশ্বকাপের আগেই সম্পূর্ণ ফিট হয়েছেন এ লেগি। তাই সব শঙ্কা উড়িয়ে দিয়ে বিশ্বকাপে খেলার জন্য প্রস্তুত শাদাব। পাকিস্তানের বিশ্বকাপ দলে থাকার পরও ডাক্তারের পর্যবেক্ষণে ছিলেন তিনি। চিকিৎসা শেষে সুস্থ হয়ে
উঠেছেন। আসন্ন বিশ্বকাপে তার খেলার বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দলের সঙ্গে যোগ দিতে আজ বৃহস্পতিবার লন্ডনের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা শাদাবের। আর এমন সংবাদে আনন্দের সীমা নেই শাদাবের।
দুশ্চিন্তা দূর হওয়ায় উচ্ছ্বসিত শাদাব বলেন, ‘রক্ত পরীক্ষায় নেগেটিভ এসেছে জেনে ভীষণ আনন্দিত। এখন আমি প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পারব। আমার মধ্যে বিশ্বাস ছিল যে ইনফেকশন থেকে আমি সম্পূর্ণ পরিত্রাণ পাবো। এবং বিশ্বকাপে খেলতে পারব।’ শাদাবকে পাকিস্তানের কোচ মিকি আর্থারও দারুণ উচ্ছ্বসিত, 'এটা পাকিস্তান ক্রিকেটের জন্য দারুণ একটি সংবাদ। শাদাবকে পাকিস্তান স্কোয়াডে স্বাগত জানাচ্ছি। বর্তমান প্রজন্মে শাদাব অসাধারণ একজন এবং দলের অন্যতম প্রভাবশালী একজন খেলোয়াড়। ড্রেসিং রুমে তার উপস্থিতি দলকে আরও উজ্জীবিত করবে এবং দলের ভারসাম্যও বাড়াবে।'
বিশ্বকাপের জন্য দল ঘোষণার কিছুদিন পরই ভাইরাসে আক্রান্ত আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য শাদাবের পরিবর্তে দলে ডাক পান আরেক লেগ-স্পিনার ইয়াসির শাহ। টেস্ট ক্রিকেটের অন্যতম সেরা স্পিনার হলেও ওয়ানডেতে তার গড় ভালো নয়। ৫০ এর কাছাকাছি। তাই শাদাবের ফেরাটা নিঃসন্দেহে পাকিস্তানের জন্য দারুণ সংবাদ।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত