রবিবার, ২ আগস্ট ২০২৬ ০৪:৫০ এএম
আইপিএল ফাইনালের নখ কামড়ানো এক মুহূর্ত। মুম্বাই ইন্ডিয়ানসের বেঁধে দেওয়া লক্ষ্য তাড়া করছে চেন্নাই সুপারকিংস। তৃতীয় ওভারে রানআউট এড়ানোর জন্য ক্রিজে ঝাঁপ দিলেন শেন ওয়াটসন। হাঁটুতে আঘাত পেলেন। রক্ত ঝরল। কিন্তু তাতেও থামলেন না ওয়াটসন। দায়িত্ববোধের উদাহরণ তৈরি করে ৫৯ বলে ৮০ রানের ইনিংস খেললেন। দলকে প্রায় জয়ের বন্দরে নিয়েই গিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত দুঃখজনক এক হার সঙ্গী তাদের। কিন্তু তাতে কী! ক্রিকেট মহলে ধন্যি ধন্যি পড়ে গেছে ওয়াটসনকে নিয়ে।
ম্যাচের শেষে হাঁটুতে ছয়টি সেলাই নিতে হয়েছে ওয়াটসনকে। ওয়াটসনের এই বীরত্বে মুগ্ধ সবাই। বিশেষ করে চেন্নাই সুপার কিংসের সতীর্থ থেকে শুরু করা সমর্থকেরা। চেন্নাইয়ের অফ স্পিনার হরভজন সিং ম্যাচ শেষে রক্তাক্ত ওয়াটসনের এক ছবি টুইট করে লিখেছেন, ‘তোমরা কি ওয়াটসনের হাঁটুতে রক্তের দাগ দেখেছ? ম্যাচের পর হাঁটুতে ছয়টা সেলাই নিয়েছে সে। ঝাঁপ দিতে গিয়ে হাঁটুতে চোট পায় সে, কিন্তু কাউকে কিছু বলেনি। খেলা চালিয়ে গেছে! এটাই আমাদের ওয়াটসন। আমাদের প্রায় জিতিয়েই দিয়েছিল সেদিন।’ ওয়াটসনের প্রশংসায় পঞ্চমুখ হয়েছে চেন্নাই সুপার কিংসও। নিজেদের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে একই ছবি পোস্ট করে তারা লিখেছে, ‘আত্মনিবেদন কী আবার? এটা তো একদম ঐশ্বরিক পর্যায়ে!’ এ ছাড়া অনেক আইপিএল ভক্ত টুইটারকে বেছে নিয়েছিলেন ওয়াটসনকে নিয়ে তাঁদের মুগ্ধতার কথা জানানোর জন্য। একজন লিখেছেন, ‘আমাদের কাপের দরকার নেই, কেননা আমাদের ওয়াটসন আছে।’ আরেকজনের বক্তব্য, ‘আমার মনে হয় না কখনো এর থেকে বড় আত্মনিবেদনের নমুনা দেখেছি আমি।’ ওয়াটসনরা থাকেন বলেই তো আইপিএল এত সুন্দর!
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত