দেশে নেট মিটারিং পদ্ধতিতে বেড়েছে সৌর বিদ্যুৎ উৎপাদন

bcv24 ডেস্ক    ০৭:৫৬ পিএম, ২০১৯-০৫-১৫    413

দেশে নেট মিটারিং পদ্ধতিতে বেড়েছে সৌর বিদ্যুৎ উৎপাদন

সরকারের তৈরি করা নতুন নীতিমালা নেট মিটারিং পদ্ধতি গ্রাহকদের কাছে ক্রমান্বয়ে জনপ্রিয় হয়ে উঠছে। কিন্তু জমার অপ্রতুলতার কারণে সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব হচ্ছে না। নেট মিটারিং পদ্ধতিতে গ্রাহক তার আঙ্গিনায় সোলার প্যানেল বসিয়ে নিজের ব্যবহার অতিরিক্ত বিদ্যুৎ এনার্জি ব্যাংকে জমা রাখছে। আবার যখন নিজস্ব উৎপাদন থাকছে না তখন গ্রিডের বিদ্যুৎ ব্যবহার করছে। এভাবে প্রতিদিনের ব্যবহৃত বিদ্যুৎ থেকে এনার্জি ব্যাংকে জমা রাখা বিদ্যুৎ বাদ দিয়ে হিসেব করা হচ্ছে প্রতিমাসের বিল। এই পন্থায় ইতিমধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পেয়েছে। বিদ্যুৎ বিভাগ সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা যায়।

সংশ্লিষ্ট সূত্র মতে, নেট মিটারিং পদ্ধতিতে ইতিমধ্যে ১০ দশমিক ২৫২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন বিতরণ সংস্থা যে হিসেব দিয়েছে তাতে ২৪০ গ্রাহকের আঙ্গিনায় বসেছে নেট মিটারিং-এর সোলার প্যানেল। তাছাড়া পরিকল্পনায় আরো দেড় মেগাওয়াটের মোট গ্রাহক রয়েছে যারা নেট মিটারিংয়ে আসতে চায়। 

এভাবে প্রতি গ্রাহক কিছু না কিছু বিদ্যুৎ উৎপাদন করলে বিপুল পরিমাণ বিদ্যুৎ উৎপাদন সম্ভব। প্রতিবেশী দেশ ভারত শ্রীলঙ্কার মতোই বিশ্বের ৫০টি দেশে নেট মিটারিং সিস্টেম রয়েছে। দিনের বেলায় ব্যবহারের অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে সরবরাহ করা হবে। মাস শেষে গ্রাহকের বিদ্যুতের বিলের সঙ্গে তা সমন্বয় হয়ে যাবে। এটিকে বিদ্যুৎ ব্যাংকও বলা হচ্ছে। তবে এই প্রক্রিয়ায় গ্রাহক সরাসরি কোন অর্থ হাতে পাচ্ছে না। সব সময় তার বিদ্যুৎ ব্যবহারের সঙ্গে তা সমন্বয় হচ্ছে। বলা হয় নেট মিটারিংয়ে সোলার প্যানেলের ধরন অনুযায়ী সাশ্রয় হয়। তাতে করে কোন কোন গ্রাহকের ৪৫ ভাগ পর্যন্ত বিদ্যুত বিল কম আসছে।

সূত্র জানায়, পাওয়ার সেলের একজন পরিচালক নেট মিটারিং-এর নীতিমালা তৈরির পর জোরেশোরে কাজ শুরু করেছেন। বিদ্যুৎ বিভাগের নবায়নযোগ্য জ্বালানি ইউনিট থেকে নেট মিটারিং সিস্টেম বাস্তবায়নে সমন্বয় করা হচ্ছে। শুরুতে বড় গ্রাহককে নেট মিটারিং ব্যবস্থায় অগ্রাধিকার দেয়া হচ্ছে। বড় সরকারি স্থাপনার ছাদে এবং শিল্প কারখানার ছাদকে এ ধরনের উদ্যোগ বাস্তবায়নে বেছে নেয়া হচ্ছে। তবে শুরুতে ছোট গ্রাহককে নেট নিটারিং এর আওতায় আনা কঠিন বলে মনে করা হচ্ছে। 

সূত্র আরো জানায়, দেশের নবায়নযোগ্য জ্বালানির প্রধান উৎস হতে পারে সৌর বিদ্যুৎ। দেশের প্রত্যন্ত এলাকাতে সোলার হোম সিস্টেম বসিয়ে ২৭০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। যা বিভিন্ন দেশ উদাহরণ হিসেবে নিয়েছে। কিন্তু এদেশে ভূমির অপর্যাপ্ততা রয়েছে। যার কারণে বড় সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। প্রতি মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের জন্য সাড়ে ৩ একর জমি প্রয়োজন হয়। এভাবে ১০০ মেগাওয়াটের জন্য দরকার হয় ৩৫০ একর। সঙ্গত কারণে মনে করা হচ্ছে, নেট মিটারিং জনপ্রিয়তা পেলে দেশে সবুজ জ্বালানিতে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পাবে।

এদিকে বিদ্যুৎ বিভাগের হিসেব বলছে, সরকারের টার্গেট অনুযায়ী বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ৩২টি, পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) ৪৫টি, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) ৭০টি, ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) ৬০টি, ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) ২১টি, নর্থজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (নেসকো) ১২টি নেট মিটারিং গ্রাহক সৃষ্টি করেছে। চলতি বছর টার্গেট অনুযায়ী প্রতিটি বিতরণ কোম্পানিকে ১০০টি করে নেট মিটারিং গ্রাহক সৃষ্টি করতে হবে। এভাবে ৬টি বিতরণ কোম্পানির ৬০০ নেট মিটারিং গ্রাহক তৈরি করতে পারবে।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত