রবিবার, ২ আগস্ট ২০২৬ ১০:১০ এএম
বাংলাদেশ টেলিভিশনের নতুন একটি ধারাবাহিক নাটকে অভিনয় করলেন দর্শকপ্রিয় অভিনেত্রী ঈশানা। ‘যাপিত জীবন’ শিরোনামের নাটকে দেখা যাবে এই অভিনেত্রীকে। সাত পর্বের এ ধারাবাহিকটির নির্মাতা জুয়েল শরীফ।
ঈশানা বলেন, আগেও বিটিভির নাটকে অভিনয় করেছি। বেসরকারি টিভি চ্যানেলগুলোর চেয়ে বিটিভির ধারাবাহিকের মান অনেক ভালো। এই ধারাবাহিকটির গল্পে বেশ ভিন্নতা আছে। পারিবারিক নাটক বলতে যা বোঝায় এতে দর্শক সেটি দেখতে পাবে। একটি অসহায় মেয়ে, একজন বদ মেজাজি ভাবি এবং নিরুপায় ভাইয়ের গল্প তুলে ধরা হয়েছে এই ধারাবাহিকে।
এতে আরো থাকছেন মানস বন্দ্যোপাধ্যায় ও গোলাম ফরিদা ছন্দা। এদিকে এ সময়ে বিভিন্ন চ্যানেলে ঈশানার একাধিক ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে। উল্লেখযোগ্য ধারাবাহিকগুলো হলো সৈয়দ শাকিলের ‘উল্টো স্রোত’, দেওয়ান নাজমুলের ‘সুয়োরানী দুয়োরানী’, মীর সাব্বিরের ‘নোয়াশাল’, ‘নিউটনের তৃতীয় সূত্র’। প্রতিটি ধারাবাহিকে ঈশানা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বলে জানান। ধারাবাহিক নাটকের পাশাপাশি এ অভিনেত্রী ঈদের নাটকের জন্যও প্রস্তুতি নিচ্ছেন।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত