সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ০৮:০১ এএম
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি ইয়ার্ডে জাহাজ কাটার সময় আগুনে দগ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন পাঁচজন। বুধবার সকালে উপজেলার বার আউলিয়া এলাকার প্রিমিয়াম ট্রেড করপোরেশন নামে একটি শিপ ইয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহত মো. রুবেল (২৫) নোয়াখালী জেলার সেনবাগ এলাকার শেখ আহমদের ছেলে। তার সহকর্মী মাসুদ (১৯), সোহেল (২২), আল আমীন (২৭), মামুনুল ইসলাম (২০) ও জলিলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস কুমিরা স্টেশনের কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুণ পাশা জানান, জাহাজটি কাটার সময় সকাল সাড়ে ৮টার দিকে ইঞ্জিনের পাশের রুমে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি, ওখানে বয়লার বা সিলিন্ডার জাতীয় কিছু একটা বিস্ফোরিত হয়। এরপর আগুন ছড়িয়ে পড়ে। আমাদের কর্মীরা যখন পৌঁছালেন তখনও আগুন জ্বলছিল। তবে আহতদের ততক্ষণে হাসপাতালের পাঠিয়ে দিয়েছিল স্থানীয়রা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, আহত অবস্থায় ছয়জনকে হাসপাতালে নেওয়া হলে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকি পাঁচজন বার্ন ইউনিটে চিকিৎসাধীন। তাদের মধ্যে জলিলের অবস্থা গুরুতর। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, এস এম নুরুন নবী নামের এক ব্যক্তি প্রিমিয়াম ট্রেড করপোরেশনের মালিক। তবে অগ্নিকাণ্ডের বিষয়ে তার বক্তব্য জানা যায়নি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত