সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ০৮:০২ এএম
ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ধর্ষণের পর অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগে করা মামলায় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় শাহিন হাওলাদার (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের মধুখালী বাঁধঘাট বাজার থেকে তাকে রাঙ্গাবালী থানা পুলিশ গ্রেফতার করেন। গত বছরের ১৬ ডিসেম্বর উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের মধুখালী গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় চলতি বছরের ১৬ এপ্রিল পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ধর্ষণের শিকার ওই ছাত্রীর বাবা বাদী হয়ে প্রতিবেশী শাহিন হাওলাদারকে আসামি করে একটি নালিশি অভিযোগ করেন।
বিচারক তা আমলে নিয়ে ২৯ এপ্রিল রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অভিযোগটি এজাহার হিসেবে গন্য করে নিয়মিত মামলা রুজু করাসহ তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেন। সে অনুযায়ী গতকাল বুধবার সকাল সাড়ে ৯ টায় রাঙ্গাবালী থানায় মামলাটি (মামলা নং-০৯) রুজু করা হয়। ওইদিনই মামলার একমাত্র আসামি শাহিনকে গ্রেফতার করা হয়।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়, বাদীর মেয়ে বড়বাইশদিয়া ইউনিয়নের তক্তাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। আসামি শাহিন দীর্ঘদিন ধরে তার মেয়েকে উত্ত্যক্ত করতো এবং প্রেমের প্রস্তাব দিত। এ প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে গতবছরের ১৬ ডিসেম্বর রাতে কৌশলে মধুখালী গ্রামে বাদীর বসবাসরত ঘরে প্রবেশ করে তার মেয়েকে আসামি জোরপূর্বক ধর্ষণ করে।
পরে বিষয়টি আসামির বাবা-মাকে জানালে তারা বাদীর মেয়ে পুত্রবধূ করার আশ্বাস দেন। এরপরে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেছিল। এতে বাদীর মেয়ে ৪ মাস ৯ দিনের অন্ত:সত্ত্বা হয়। কিন্তু পরবর্তীতে ওই মেয়েকে বিয়ে না করে আসামি নিজ বাড়ি থেকে পালিয়ে যায়। এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহম্মেদ বলেন, আসামি শাহিনকে আদালতে প্রেরণ করা হবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত