ভিন্ন রূপে অপি করিম

bcv24 ডেস্ক    ০৯:০৩ পিএম, ২০১৯-০৪-০৭    458


ভিন্ন রূপে অপি করিম

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অপি করিমকে এবার দর্শকরা নতুন একটি ওয়েব সিরিজে অন্য রূপে দেখতে পাবেন। সিরিজটির নাম ‘ঢাকা মেট্রো’। আসছে পহেলা বৈশাখ উপলক্ষে এটি হইচই অরিজিনালের অ্যাপে দর্শকরা দেখতে পাবেন। এটি নির্মাণ করেছেন অমিতাভ রেজা চৌধুরী। চিত্রনাট্য করেছেন নাসিফ আমিন। এর গল্প সম্পর্কে জানা যায়, তিনজন মানুষের যাত্রা নিয়ে তা তৈরি হয়েছে। তাদের একজন হচ্ছেন অপি করিম। তার চরিত্রের নাম জয়গুন, কখনো কখনো তাকে জবা বলেও ডাকা হয়।

এ ছাড়া আবদুল কুদ্দুস চরিত্রে নেভিল এবং রহমান চরিত্রে শরিফুল ইসলাম অভিনয় করেছেন। আরো অভিনয় করেছেন শশী ও মনোয়ার কবির। অপি করিম বলেন, শুধু কাজের জন্যই কাজ করতে হবে, এমনটি চাইনি। এর আগে অমিতাভ রেজার সঙ্গে একটা-দুটো কাজের কথা হয়েছিল, সময়-সুযোগের অভাবে করা হয়নি। কিন্তু এই চিত্রনাট্যটি পড়তে গিয়ে দেখলাম খুবই শক্তিশালী চরিত্র। তাই কাজটি করেছি। এর কাহিনীতে ম্যাজিক রিয়ালিজমের বিষয়টিও রয়েছে। কাজটি দর্শকরাও পছন্দ করবে বলে আশা করছি। 

অমিতাভ রেজা বলেন, প্রথমত ‘ঢাকা মেট্রো’ গল্পটা নিয়ে একটি ফিল্ম করার ইচ্ছে ছিল আমার। কয়েক বছর আগে আমার গল্প ভাবনায় এর চিত্রনাট্য করেছিলেন আদিত্য কবির। ফিল্মটা না করতে পারার কারণে পরে হইচই প্ল্যাটফর্মের জন্য ওয়েব সিরিজ আকারে কাজটা করার পরিকল্পনা নিলাম। এরপর গত বছর ৯ পর্বের এই ওয়েব সিরিজটি নির্মাণ শুরু করলাম। এটির চিত্রনাট্য করেছেন নাসিফ আমিন। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় ও ঢাকায় এর দৃশ্যধারণের কাজ হয়েছে। এটি একটি প্রাপ্ত বয়স্কদের জন্য গল্প। পহেলা বৈশাখ উপলক্ষে এটি দর্শকরা আগামি ১১ই এপ্রিল হইচই অ্যাপে দেখতে পাবেন। 

প্রসঙ্গত, অপি করিম বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। পাশাপাশি একটি আর্কিটেকচার ফার্ম পরিচালনা করছেন। মূলত এ কারণেই তিনি এখন আর অভিনয়ে নিয়মিত সময় দিতে পারছেন না। 


রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত