সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ০৮:০২ এএম
অস্ত্রের মুখে জিম্মি করে এক কিশোরীকে (১৫) রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় গত মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্নস্থানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি জেলার মুলাদী উপজেলার জালালপুর গ্রামের।
পুলিশ জানায় গ্রেফতারকৃতরা হলো-ঘোষেরচর এলাকার আদারি খানের পুত্র নজরুল ইসলাম (৩১), জালালপুর গ্রামের দেলোয়ার খানের পুত্র ফয়সাল খান (১৯), হযরত আলী সরদারের পুত্র রনি সরদার (২৪) এবং পশ্চিম তেরচর গ্রামের বজলু সিকদারের পুত্র রাব্বী সিকদার (২০)।
গণধর্ষণের শিকার কিশোরীর স্বজনরা জানান, উপজেলার সদর ইউনিয়নের দড়িচর লক্ষীপুর গ্রামের বাসিন্দা ওই কিশোরী সোমবার পাইতিখোলা এলাকায় মামা বাড়িতে বেড়াতে যায়। পূর্ব পরিচয়ের সূত্রধরে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ঘোষেরচর গ্রামের আদারি খানের পুত্র ইজিবাইক চালক নজরুল ইসলাম খান কথা আছে বলে ওই কিশোরীকে ইজিবাইকে ওঠায়। পরে সহযোগিদের নিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে কিশোরীকে জালালপুর গ্রামের আবদুর রহিমের কলাবাগানে নিয়ে ফয়সাল খান, রাব্বী সিকদার ও রনি সরদার ওই কিশোলীকে পালাক্রমে ধর্ষণ করে। রাত সাড়ে ১০টার দিকে স্থানীয়রা ওই কিশোরীর চিৎকারশুনে তিন ধর্ষককে আটক করে। একইসাথে কিশোরীকে উদ্ধার করে স্থানীয় দফাদার আবু হানিফ ও গ্রাম পুলিশ আমিনুল ইসলামের হাতে তুলে দেয়। দফাদার ও গ্রামপুলিশ ধর্ষকদের কাছ থেকে মুচলেকা রেখে তাদের ছেড়ে দিয়ে কিশোরীকে তাদের জিম্মায় রেখে থানায় খবর দেয়।
মুলাদী থানার ওসি জিয়াউল আহসান বলেন, গত মঙ্গলবার সকালে খবর পেয়ে থানা পুলিশ জালালপুর গ্রামে পৌঁছে গণধর্ষণের শিকার কিশোরীকে উদ্ধার করে। এরপর সকাল থেকে রাত পর্যন্ত পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গণধর্ষণের সাথে জড়িত চার যুবককে গ্রেফতার করেছে। খবর পেয়ে বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার নাইমুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে ধর্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। গতকাল বুধবার সকালে ধর্ষিতা কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য শেবাচিমে প্রেরণ করা হয়েছে। অপরদিকে এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত