ব্রাজিলে শিক্ষাখাতে ভর্তুকি হ্রাসের প্রতিবাদে ছাত্র-শিক্ষকের বিক্ষোভ

bcv24 ডেস্ক    ০৭:১৯ পিএম, ২০১৯-০৫-১৬    501


ব্রাজিলে শিক্ষাখাতে ভর্তুকি হ্রাসের প্রতিবাদে ছাত্র-শিক্ষকের বিক্ষোভ

ব্রাজিলে ‘শিক্ষাকে রক্ষা করতে’ গত বুধবার হাজার হাজার ছাত্র ও শিক্ষক রাস্তায় নেমে বিক্ষোভ করেছে। প্রেসিডেন্ট জেইর বোলসোনারো সরকার ঘোষিত বাজেটে শিক্ষা খাতে রাষ্ট্রীয় ভর্তুকি হ্রাসের প্রতিবাদে তারা রাস্তায় নামে। গত ১ জানুয়ারি ক্ষমতা গ্রহণ করার পর কট্টর ডানপন্থী প্রেসিডেন্টের বিরুদ্ধে এটাই প্রথম দেশব্যাপী বড় ধরনের বিক্ষোভ। ভর্তুকি হ্রাসের প্রতিবাদে ব্রাজিলের ২৭টি অঙ্গরাজ্যের ফেডারেল বিশ্ববিদ্যালয় ও উচ্চমাধ্যমিকস্কুলগুলোর ক্লাস বর্জন করেছে ছাত্র ও শিক্ষকরা। বিক্ষোভকারীরা সাও পাওলো, রিও ডি জানেরো ও বেলো হোরিজোন্টের মতো ব্রাজিলের প্রধান শহরগুলোর রাজপথে নেমে আসে। দিন বাড়তে থাকলে বিক্ষোভ মিছিলগুলোও বড় হতে থাকে। 

বাজেটে রাষ্ট্র মালিকানাধীন বিশ্ববিদ্যালয়গুলোতে রাষ্ট্র প্রদত্ত ভর্তুকি ৩০ শতাংশ হ্রাস করা হয়। বোলসোনারো বিক্ষোভকারীদের উপর ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এই বিপুল সংখ্যক বিক্ষোভকারী বোকার মতো অল্প কয়েকজন অভিজ্ঞ ও চতুর লোক দ্বারা পরিচালিত হচ্ছেন।’ বামপন্থী চরমপন্থীরাই এই আন্দোলনে ইন্ধন যোগাচ্ছে বলে তিনি অভিযোগ করেন। 

টেক্সাস থেকে তিনি বলেন, পূর্বসূরীদের কাছ থেকে তিনি এমন একটি ব্রাজিল পেয়েছেন যেটা অর্থনৈতিকভাবে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তিনি বর্তমানে ইউএস-ব্রাজিল চেম্বার অব কমার্স এর একটি পুরস্কার গ্রহণ করার জন্য টেক্সাসে অবস্থান করছেন। 

তিনি জানান, বাজেটে প্রয়োজনীয় ভর্তুকি কর্তন ঘোষণার চেয়ে কম করা হয়েছে। পুলিশ জানায়, রাজধানী ব্রাসিলিয়ায় প্রায় ১৫ হাজার বিক্ষোভকারী মিছিল করেছে। উত্তরাঞ্চলীয় নগরী বেলেমে ২০ হাজার বিক্ষোভকারী রাস্তায় নামে। আয়োজকরা বলেন, ৭০ হাজার লোক বামপন্থীদের ঘাঁটি হিসেবে পরিচিত উত্তর-পূর্বাঞ্চলীয় সালভাদোরে বিক্ষোভ মিছিল করে। এ সময় বিচ্ছিন্ন ঘটনার খবর পাওয়া গেছে। দক্ষিণাঞ্চলীয় পোর্তো আরেগরে শহরে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। রিওতে বিক্ষোভ মিছিল শেষে বিক্ষোভকারীরা একটি বাসে আগুন ধরিয়ে দেয়। সাও পাওলোতে বোলসোনারোর সমালোচনার প্রতি ক্ষোভ প্রকাশ করে ৩৮ বছর বয়সী বিক্ষোভকারী মারিয়ানা মোউরা বলেন, ‘আমার মাস্টার্স ডিগ্রী রয়েছে। 

এছাড়াও জ্বালানি বিষয় পোস্ট ডক্টরেট ডিগ্রী লাভ করেছি। যদি এই ঘটনায় কেউ বোকা হয়, তবে সে আমি নই।’ এই গবেষক আরো বলেন, ‘বিজ্ঞান ছাড়া চিকিৎসা বা অন্য কোন কাজ করা সম্ভব নয়। আমরা ব্রাজিলের অব্যাহত সৃজনশীল জ্ঞানের জন্য লড়াই করছি। ব্রাসিলিয়ায় বিক্ষোভে অংশগ্রহণকারী লেখক আলেক্সান্দ্রিয়া রোসোই বলেন, ‘এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে সরকার শিক্ষাকে প্রাধান্য দিচ্ছে না। 

এজন্যই আমরা আজ শিক্ষাখাতে সরকারের বরাদ্দ বাড়ানোর জন্য লড়াই করছি।’ আয়োজকদের ধারণা ব্রাজিলের বাণিজ্যিক রাজধানী ও বৃহত্তম নগরী সাও পাওলোতে বিক্ষোভে ১ লাখ ৫০ হাজার লোক অংশ নেয়। সূত্র: এএফপি


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত