মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬ ১২:২৭ পিএম
‘বিশেষ সুবিধাপ্রাপ্ত ইকামা’ নামের এই পরিকল্পনার আওতায় বসবাসের অনুমতি পাওয়া প্রবাসীরা দেশটিতে সম্পত্তি কেনার সুযোগ পাবেন। কোনও সৌদি স্পন্সর ছাড়াই পরিবারের সাথে দেশটিতে বসবাস করতে পারবেন তারা। ধনী ও দক্ষ বিদেশি পেশাজীবীদের সরাসরি স্থায়ী বসবাসের অনুমতি দিতে গ্রিন কার্ড চালু করছে সৌদি আরব। গত মঙ্গলবার সে দেশের মন্ত্রিসভায় প্রথমবারের মতো আবাসিকতা সংক্রান্ত এই পরিকল্পনার অনুমোদন দেওয়া হয়েছে।
সৌদিতে বর্তমানে পৃষ্ঠপোষকভিত্তিক যে ব্যবস্থা চালু আছে, তাতে সেখানে ওয়ার্ক পারমিট নিয়ে বসবাস করতে একজন সৌদি চাকরিদাতার স্পন্সরশিপের অপরিহার্যতা রয়েছে। এ ব্যবস্থার আওতায় প্রায় এক কোটি বিদেশি সৌদি আরবে বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছেন। প্রায় তিন বছর আগে সৌদি ‘গ্রিন কার্ড’ নামে নতুন এক আবাসিকতার পরিকল্পনার কথা প্রথম উল্লেখ করেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান।
উচ্চাকাক্সক্ষী ভিশন ২০৩০ পরিকল্পনার আওতায় দেশটির বাজার উন্মুক্তকরণ ও অর্থনীতি বহুমূখীকরণের অংশ হিসেবে ‘বিশেষ সুবিধাপ্রাপ্ত ইকামা’ নামের এই আবাসিকতার অনুমোদন দেওয়ার কথা বলা হয়। গত বুধবার নতুন এই আবাসিকতার পরিকল্পনার অনুমোদন দেওয়ার ঘোষণা দেয় সৌদি আরব। নতুন এই ব্যবস্থায় সৌদি আরবে স্থায়ীভাবে বসবাস করতে সেখানকার কোনও নাগরিকের পৃষ্ঠপোষকতা কিংবা দেশটিতে কর্মজীবী হওয়ার আবশ্যিকতা থাকবে না।
উচ্চ দক্ষতার প্রবাসী কোনও পৃষ্ঠপোষকতা ছাড়াই সৌদি আরবে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পাবেন। বিদেশি ধনী ব্যক্তিরাও মোটা অঙ্কের টাকার বিনিময়ে সেখানে ব্যবসা করা এবং সম্পত্তির মালিক হওয়ারও সুযোগ পাবেন। এখনও পরিকল্পনার বিস্তারিত প্রকাশ করা হয়নি।
তবে সে দেশের কর্মকর্তারা আশা করছেন, নতুন ইকামা ব্যবস্থার মধ্য দিয়ে আরও বেশি সংখ্যক বিনিয়োগকারী ও উদ্যোক্তাকে সৌদি আরবের প্রতি আকৃষ্ট করা সম্ভব হবে। এতে প্রাইভেট সেক্টরে উন্নয়নের গতি ত্বরান্বিত হবে। বাড়বে সৌদি নাগরিকদের কর্মসংস্থানের সুযোগ।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত