রবিবার, ২ আগস্ট ২০২৬ ০৪:৫০ এএম
ওয়ানডে ক্যারিয়ার শুরুর আগেই চেপে বসেছিল পাহাড় সমান চাপ। অভিষেকের পর সেই চাপ বাড়ল এফএনএস স্পোর্টস: আরও। দ্বিতীয় ওয়ানডেতে দারুণ পারফরম্যান্সে মিলল চাপ মুক্তির স্বাদ। তাতে স্বস্তি পাচ্ছেন আবু জায়েদ। তবে জানেন, এই অনুভ‚তি কেবলই সাময়িক। পাড়ি দিতে হবে আরও অনেক পথ।
বাংলোদেশের বিশ্বকাপ স্কোয়াডে ওয়ানডে না খেলা একমাত্র ক্রিকেটার ছিলেন আবু জায়েদ। তার সুযোগ পাওয়া নিয়ে ছিল অনেক প্রশ্ন। চলছিল বিতর্ক, আলোচনা। এসবের মধ্যেই আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে সোমবার ওয়ানডে অভিষেকের সুযোগ পান এই পেসার। ৯ ওভারে ৫৬ রান দিয়ে সেদিন ছিলেন উইকেটশূন্য।
বুধবার আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচেও তাকে সুযোগ দেয় টিম ম্যানেজমেন্ট। এবার আবু জায়েদ দিয়েছেন আস্থার প্রতিদান। ৫৮ রানে ৫ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচ সেরা। তাকে নিয়ে বিতর্ক হয়তো পুরোপুরি থামবে না তাতে। তবে অনেক প্রশ্নের উত্তর তিনি দিতে পেরেছেন। সর্বোচ্চ পর্যায়ে পারফর্ম করার সামর্থ্যরে প্রমাণও দিয়েছেন।
৫ উইকেট অবশ্য আবু জায়েদের প্রত্যাশার সীমানায়ও ছিল না। ম্যাচ শেষে জানালেন, সন্তুষ্ট থাকতেন একটি-দুটি উইকেটেই। শোনালেন এখানেই না থামার প্রত্যয়।
“অবশ্যই ভালো লাগছে। শুরুতে চাইছিলাম একটা উইকেট যেন অন্তত পাই। দুটি হলে তো আরও ভালো।”
“আত্মবিশ্বাস বেড়েছে, তবে এখনও অনেক পথ পাড়ি দিতে হবে।”
২৫ বছর বয়সী পেসার জানালেন, অভিষেক ম্যাচে অনেক চাপ থাকলেও পরের ম্যাচে নির্ভার করেছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বাইরের সমালোচনা থেকেও নিজেকে আড়াল করার পথ বাতলে দিয়েছেন অধিনায়ক।
“অভিষেক ম্যাচে কিছু চাপ তো ছিলই। আজকে কোনো চাপ ছিল না। মাশরাফি ভাই বারবার বলেছিলেন, ‘তুই মন খুলে বল কর। যে রকম ঢাকা লিগে, বিপিএলে বোলিং করিস, সেভাবেই মন খুলে কর। সংশয় নিয়ে বোলিং করিস না। যেটা করার ইচ্ছে কর।’ আমি সেভাবেই করার চেষ্টা করেছি।”
“বাইরে অনেক কথা হয়েছে। মাশরাফি ভাই একটা কথা বলেছেন যে ‘সোশাল মিডিয়া যদি সহ্য করতে পারো, তাহলে দেখো। সহ্য না করতে পারলে বন্ধ করো।”
দেশের হয়ে প্রথমবার ৫ উইকেট, সব ক্রিকেটারের জন্যই বিশেষ কিছু। আবু জায়েদ তার বিশেষ অর্জন উৎসর্গ করেছেন বিশেষ একজনকে।
“আমার আম্মু অনেক টেনশন করেন আমাকে নিয়ে। পরিবারের ছোট ছেলে, সবসময় ভাবেন। আমার প্রথম ৫ উইকেট আম্মুকে উৎসর্গ করছি।”
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত