জুভেন্টাসে থাকার ইচ্ছে নেই দিবালার

bcv24 ডেস্ক    ০৭:৩২ পিএম, ২০১৯-০৫-১৬    512


জুভেন্টাসে থাকার ইচ্ছে নেই দিবালার

গত মৌসুমে ক্রিস্টিয়ানো রোনালদো আসার পর থেকেই জুভেন্টাসের মূল দলে একরকম ব্রাত্য হয়ে পড়েছেন আর্জেন্টাইন স্ট্রাইকার পাওলো দিবালা। দিবালার ভাই আজ জানালেন, জুভেন্টাসে থাকার ইচ্ছে নেই তাঁর বিশ্ব ফুটবলের দুই শ্রেষ্ঠ তারকার সঙ্গে একদমই বনিবনা হচ্ছে না দিবালার। একে তো লিওনেল মেসির পজিশনে খেলেন বলে মেসির জন্য আর্জেন্টিনার মূল দলে নিয়মিত সুযোগ পান না। এখন দেখা যাচ্ছে ক্লাবেও একই সমস্যায় পড়েছেন দিবালা। ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য নিজের ক্লাব জুভেন্টাসের মূল একাদশে সুযোগ পাচ্ছেন না পাওলো দিবালা।

একই একাদশে রোনালদো ও দিবালা দুজনকেই খেলানোর ফর্মুলা বের করতে পারছেন না জুভেন্টাস কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রি। ফলে বেঞ্চে বসে থাকতে হচ্ছে দিবালাকে। বেঞ্চে বসে থাকতে থাকতে বিরক্ত দিবালা এবার ভাইয়ের মাধ্যমে জানালেন, জুভেন্টাসে আর নয়!

আর্জেন্টাইন এক রেডিও চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে দিবালার ভাই গুস্তাভো দিবালা ক্ষোভ ঝেড়েছেন সমানে, ‘তার জুভেন্টাস ছাড়ার অবশ্যই অনেক বড় সম্ভাবনা আছে। তার পরিবর্তন দরকার।’ জুভেন্টাসে যে শুধু দিবালাই অস্বস্তিতে আছেন, তা নয়। গুস্তাভোর মতে জুভেন্টাসের অনেক খেলোয়াড়ই সন্তুষ্ট নন, ‘শুধু দিবালাই নয়, জুভেন্টাসে ওর মতো অনেক খেলোয়াড়ই অস্বস্তিকর পরিস্থিতিতে আছে। আমি জানি না সে কোথায় যাবে, কিন্তু জুভেন্টাস ছাড়বে অবশ্যই। এখানে সে একদমই সুখী নয়। শুধু সে নয়, জুভেন্টাসে অনেকেই সুখে নেই। ওর মতো অনেকেই ক্লাব ছাড়বে।’

তাহলে কি রোনালদোর জন্যই ক্লাব ছাড়ছেন দিবালা? এ প্রশ্নটা কৌশলে এড়িয়ে গেছেন গুস্তাভো, ‘ক্রিস্টিয়ানো অসাধারণ একজন লোক। তার সঙ্গে দিবালার কোনো সমস্যা নেই। তাদের দুজনের সম্পর্ক বেশ ভালো। সমস্যা হলো অ্যালেগ্রির কৌশলে। সে দুজন ফরোয়ার্ডকে একসঙ্গে খেলাতে পারছে না। কেননা রোনালদো আর দিবালার পজিশন প্রায় এক।’


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত