রবিবার, ২ আগস্ট ২০২৬ ১০:১১ এএম
অনন্ত জলিলের নতুন ছবি ‘দ্বীন: দ্য ডে’-এর শুটিং বাংলাদেশে শুরু হয়েছে। আলোচিত এ প্রযোজক-নায়কের দাবি হলিউডের মতোই বিশ্বমানের ইউনিট ও আয়োজনে এটি নির্মাণ হচ্ছে।
আর এটি দেখতে এবার আমন্ত্রণ জানানো হয়েছে সাংবাদিক ও ইউটিউবারদের। আগামি ৯ এপ্রিল সকালে রাজধানীর রাজধানীর স্কটিশ ভিলেজ এলাকায় এর দৃশ্যধারণ হবে।
বিষয়টি নিয়ে এই অভিনেতা বলেন, ‘কিছুদিন আগে হলিউডের একটি সিনেমার শুটিং রাজধানীতে হয়েছে। বুড়িগঙ্গা ব্রিজসহ ঢাকার বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় সিনেমাটির অ্যাকশন দৃশ্য ধারণ করা হয়। এ সিনেমা সাংবাদিকরাও দেখতে পাননি। ‘দ্বীন: দ্য ডে’ হলিউডের সিনেমার অ্যারেঞ্জমেন্টে করা হচ্ছে। তাই এটি দেখার ব্যবস্থা করেছি। এতে সাংবাদিক ও ইউটিউবার এসে দেখতে পারবেন।’
জানা যায়, সংবাদমাধ্যমের মতো ইউটিউবও প্রচারণার জন্য বেশ সহায়ক বলে ইউটিউবারদের আমন্ত্রণ জানিয়েছেন অনন্ত।
সম্প্রতি ঢাকার অদূরে হেমায়েতপুরে অনন্ত জলিলের শিল্প পার্ক এলাকার কাছে ‘রিয়েল কার এক্সপ্লোশনে’র দৃশ্যের শুটিং করা হয়েছে। ইতোমধ্যে ইরান থেকে ১৮ জন বিশ্বমানের টেকনিশিয়ান ও কলাকুশলীর টিম বাংলাদেশে অবস্থান করছেন। তারা বসুন্ধরার ৩০০ ফিট থেকে পিংক সিটি হাউজিং এর পাশে রাজধানীর স্কটিশ ভিলেজে অ্যাকশন দৃশ্যের শুটিং করবেন।
‘দ্বীন: দ্য ডে’ ছবিটি ইরানের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে। এটি পরিচালক মুর্তজা অতাশ জমজম। গত মার্চের দ্বিতীয় সপ্তাহে ইরানের হেরাতের এক দুর্গম পাহাড় ও আফগানিস্তানে এর শুটিং হয়েছে।
ছবিটির মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশে মুসলমানদের ওপর যে নির্যাতন হচ্ছে, তা তুলে ধরা হবে। ইরান, আফগানিস্তান ও বাংলাদেশ ছাড়াও এই ছবির শুটিং হবে লেবানন ও সিরিয়ায়।
যৌথ প্রযোজনার এ ছবিতে আরও অভিনয় করেছেন অনন্ত’র স্ত্রী নায়িকা বর্ষা, বন্ধু সুমন ফারুক, মিশা সওদাগর। এছাড়াও ইরান-লেবাননসহ বেশ কয়েকটি দেশের প্রথম কাতারের তারকারা এতে যুক্ত আছেন।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত