রবিবার, ২ আগস্ট ২০২৬ ১০:০৯ এএম
সুপারস্টার সালমান খানের ‘ভারত’ নির্মাণের ঘোষণার পরই বলিমহলে সাড়া পড়ে যায়। চলতি বছরের ঈদে মুক্তি পাবে এ ছবি। এখন প্রযোজনা-পূর্ব কাজ চলছে। সেই মাল্টার শুটিং পর্ব থেকে সালমানের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার দিয়েছেন এ ছবির নির্মাতা, যেটি সঙ্গে সঙ্গে ভাইরাল হয়েছে।
সালমানকে দীর্ঘ কুর্তা পরিহিত দেখা যাচ্ছে। আর এটা বলা বাহুল্য, তাঁকে খুবই হ্যান্ডসাম লাগছে। শুরুতে এ ছবি শেয়ার দেন প্রযোজক, সালমানের ভগ্নিপতি অতুল অগ্নিহোত্রী। পরে সিনেমার অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে রিপোস্ট করা হয়।
গত বছর মাল্টায় ক্যাটরিনা কাইফের সঙ্গে শুটিং করেন সালমান খান। তাঁদের প্রথম ঝলক প্রকাশের মিনিটখানেকের মধ্যেই ভাইরাল হয়েছিল।
সদ্যই ‘ভারত’ ছবির শুটিং শেষ হয়েছে। এতে সালমান-ক্যাটরিনা ছাড়াও গুরুত্বপূর্ণ ভ‚মিকায় দেখা যাবে দিশা পাটানি, টাবু, নোরা ফাতেহি, সুনীল গ্রোভার, জ্যাকি শ্রফসহ অন্যদের।
দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র ‘অ্যান ওডে টু মাই ফাদার’-এর রিমেক ভারত। ষাটের দশকের সার্কাসের ওপর নির্মিত এ ছবি। একজন সাধারণ মানুষের জীবনকে কেন্দ্র করে ভারতের ইতিহাসও বর্ণিত হবে এই ছবিতে। ‘টাইগার জিন্দা হ্যায়’-এর ব্যাপক সাফল্যের পর ফের সালমান ও ক্যাটরিনাকে এক করলেন পরিচালক আলি আব্বাস জাফর। ‘ভারত’ প্রযোজনা করছেন অতুল অগ্নিহোত্রী ও ভূষণ কুমার। ৫ জুন পর্দায় উঠবে ছবিটি।
সালমান খানের হাতে রয়েছে বেশ কয়েকটি সিনেমা। ‘দাবাং থ্রি’-তে তাঁর সঙ্গে জুটি বাঁধবেন সোনাক্ষি সিনহা। এ ছবির শুটিং চলছে। সঞ্জয় লীলা বানসালির ‘ইনশাআল্লাহ’ সিনেমায় ভাইজানের সঙ্গে জুটি বাঁধবেন আলিয়া ভাট। এ ছাড়া সালমানের ভগ্নিপতি অতুল অগ্নিহোত্রী কোরিয়ান সিনেমা ‘ভেটেরান’-এর স্বত্ব কিনে নিয়েছেন। এই সিনেমায়ও দেখা যাবে সালমানকে।
অন্যদিকে, ‘ভারত’ ছবির শুটিং শেষে মালদ্বীপে ভ্রমণে গিয়েছেন ক্যাটরিনা কাইফ। ইনস্টাগ্রামে এরই মধ্যেই বেশ কয়েকটি ছবি শেয়ার দিয়েছেন ক্যাটরিনা। বিকিনি-পরা সেই ছবি আগুন ছড়িয়েছে। শোনা যাচ্ছে, রোহিত শেঠির ‘সূর্যবংশী’ সিনেমায় অক্ষয় কুমারের বিপরীতে দেখা যাবে ক্যাটরিনাকে। যদিও আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। সূত্র: বলিউড বাবল
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত