রবিবার, ২ আগস্ট ২০২৬ ০২:০৪ এএম
চিত্রনায়িকা শবনম বুবলী এখন তুরস্কে। এর আগে বিভিন্ন দেশে শুটিং করলেও তুরস্কে প্রথমবার গেলেন তিনি। আসছে ঈদে ঘোষণা দেওয়া মালেক আফসারী পরিচালিত ছবি ‘পাসওয়ার্ড’-এর গানের শুটিংয়ের জন্য সেখানে গিয়েছেন বুবলী। যাওয়ার আগে এই অভিনেত্রী বলেন, অন্যরকম একটি ছবি পেতে যাচ্ছে দর্শকরা।
এর আগে বিভিন্ন ছবির কাজে থাইল্যান্ড, অস্ট্রেলিয়া যাওয়া হলেও এবারই প্রথম তুরস্কে ‘পাসওয়ার্ড’ ছবির তিনটি গানের শুটিং করব। তিনটি তিন ধরনের গান হতে যাচ্ছে। গানগুলি দারুণ হবে বলে আশা করছি। তুরস্কের ইস্তাম্বুলসহ বেশকিছু জায়গায় এগুলোর দৃশ্যধারণের কাজ হবে। এ ছবিতেও বুবলীর নায়ক হিসেবে ঢালিউড কিং শাকিব খান অভিনয় করছেন। ছবিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করছেন শাকিব। ছবিটি পরিচালনা করছেন মালেক আফসারী। এরইমধ্যে বুবলীর কাজ দেখে প্রশংসা করেছেন এই নির্মাতা।
তিনি ‘মেধাবী, ভদ্র ও শুটিং সেটে যন্ত্রণা নেই কাজ করতে গিয়ে’ এমন নায়িকা হিসেবে আখ্যা দিয়েছেন বুবলীকে। আর মালেক আফসারীর সঙ্গে বুবলীর প্রথম কাজের অভিজ্ঞতা কেমন জানতে চাইলে এই চিত্রনায়িকা বলেন, অসাধারণ। তিনি কী মাপের মেধাবী নির্মাতা তা কাজ না করলে আমি বুঝতে পারতাম না। অনেক কিছু শিখেছি তার কাছ থেকে। আগে শুধু শুনেছি যে, তিনি ভালো নির্মাণ করেন।
আর তার নির্দেশনায় কাজ করতে গিয়ে জানলাম, শুধু ভালো নির্মাতাই নন, তিনি অনেক জানেন ও বুঝেন। সত্যিই তার সঙ্গে কাজ করে শুটিং সেটে অনেক কিছু শিখতে পেরেছি। এদিকে গত ১১ই মে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করা হয়েছে ছবিটির প্রথম লুকের পোস্টার। এটি প্রকাশের পর বেশ ভালো সাড়া পান শাকিব। তবে শাকিব-বুবলীর গান এবং ছবির মূল টিজার কবে আসবে জানতে চাইলে বুবলী বলেন, খুব শিগগিরই একের পর এক চমক আসবে। কারণ এখানে চমকের শেষ নেই। ছবিটিতে মিশা সওদাগর, ইমন, ডনভাইসহ অনেক তারকা অভিনেতা-অভিনেত্রী কাজ করেছেন।
‘পাসওয়ার্ড ’ ছবির সহশিল্পী, সেট ডিজাইনার, মেকআপ আর্টিস্ট, পরিচালক, সহকারী পরিচালক সকলেই বেশ পরিশ্রমী। আর ছবিটির শুরু থেকে শেষ পর্যন্ত রয়েছে অন্যরকম উত্তেজনা। তাই দর্শকরা নিরাশ হবেন না। এসকে ফিল্মস থেকে নির্মাণ হচ্ছে ছবিটি। শাকিবের পাশাপাশি এ ছবির সহ-প্রযোজক হিসেবে আছেন এমডি ইকবাল। ‘বসগিরি’, ‘শুটার’, ‘অহংকার’, ‘রংবাজ’, ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’, ‘সুপার হিরো’ এবং ‘ক্যাপ্টেন খান’ নামের সাতটি ছবি এরইমধ্যে বুবলীর মুক্তি পেয়েছে। আসছে ঈদেও মুক্তি পাবে তার নতুন ছবি ‘পাসওয়ার্ড’। শাকিবের সঙ্গে আবারো নতুন ছবি।
এ প্রসঙ্গে বুবলী বলেন, শাকিব খানের সঙ্গে কাজ করে এ পর্যন্ত অনেক কিছুই শিখতে পেরেছি। এখনো কাজ করেত গিয়ে শিখছি আমি। তিনি আমাদের দেশের অনেক মেধাবী একজন অভিনেতা। আর আমি শাকিবের সঙ্গে বেশকিছু কাজ করার সুযোগ পেয়েছি। বিশেষ করে আমাদের দু’জনকে জুটি হিসেবে এরইমধ্যে গ্রহণ করেছেন দর্শকরা।
ফলে একের পর এক ছবিতে দু’জনের জুটি হিসেবে কাজ করার সুযোগ তৈরি হয়েছে। এ কথাগুলো পুরনো হলেও এটাই সত্যি। আর ‘পাসওয়ার্ড’ ছবি নিয়ে আগাম কিছু বলতে চাই না। দর্শকদের সিনেমা হলে গিয়ে এ ছবিটি দেখতে অনুরোধ করব। আমার বিশ্বাস, তারা মুগ্ধতা নিয়েই সিনেমা হল থেকে ছবিটি দেখে বের হবেন।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত