রবিবার, ২ আগস্ট ২০২৬ ০২:০৪ এএম
‘সংশপ্তক’ ধারাবাহিক নাটকে ফেরদৌসী মজুমদার ও সুবর্ণা মুস্তাফার অভিনয় মনে রেখেছেন এখনো লাখো দর্শক। এরপরও আরো বেশ কিছু নাটকে অভিনয় করেছেন তাঁরা। কিন্তু গত ৩০ বছর এই দুই কিংবদন্তিকে এক ফ্রেমে দেখা যায় নাই।
আনন্দের খবর হলো, ফেরদৌসী মজুমদার ও সুবর্ণা মুস্তাফাকে শিগগির একটি একক নাটকে দেখা যাবে। নাটকের নাটক ‘তমোহর’। লিখেছেন ইফফাত আরেফিন তন্বী। পরিচালনা করছেন চয়নিকা চৌধুরী। এতে আরো অভিনয় করছেন এফ এস নাঈম ও নাজিরা মৌ।
বৃহস্পতিবার থেকে রাজধানীর উত্তরায় শুরু হয়েছে নাটকের শুটিং। দুই কিংবদন্তির সঙ্গে অভিনয় করে দারুণ উচ্ছ্বসিত নাঈম ও মৌ।সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ফেরদৌসী মজুমদার ও সুবর্ণা মুস্তাফার সঙ্গে ছবি শেয়ার করে অভিনেত্রী নাজিরা মৌ লিখেছেন, ‘কিংবদন্তিদের সঙ্গে কাজ করছি। চয়নিকা দিদিকে ধন্যবাদ আমাকে এ রকম সুযোগ দেওয়ার জন্য। আমি সত্যিই অনেক আনন্দিত।’
এফ এস নাঈম বলেন, ‘কিংবদন্তিদের সঙ্গে কাজ করছি। খুব ভালো লাগছে।’
চয়নিকা চৌধুরীর এর আগে ফেরদৌসী মজুমদার ও সুবর্ণা মুস্তাফাকে নিয়ে ভিন্ন নাটক নির্মাণ করার অভিজ্ঞতা রয়েছে। এবারই প্রথমবার তাঁদের একসঙ্গে নিয়ে নির্মাণ করছেন তিনি নাটক। বেশ উচ্ছ্বসিত এই নির্মাতা। কথায় কথায় বলেন, ‘আমার ১৯ বছরের ক্যারিয়ারে ফেরদৌসী মজুমদার ও সুবর্ণা মুস্তাফাকে একসঙ্গে নিয়ে প্রথম নাটক নির্মাণ করছি। এটা আমার জন্য পরম পাওয়া। ৩০ বছর পর একসঙ্গে ক্যামেরার সামনে মুখোমুখি হয়েছেন এই দুই কিংবদন্তি। সঠিক সময়মতো সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত নাটকের শুটিং করছি। এটাও আনন্দের।’
শহীদুল্লাহ কায়সারের কালজয়ী উপন্যাস অবলম্বনে ‘সংশপ্তক’ ধারাবাহিক নাটক নির্মিত হয়েছে। আশির দশকের তুমুল জনপ্রিয় এই নাটকটি প্রযোজনা করেছেন আবদুল্লাহ আল মামুন। ফেরদৌসী মজুমদার ও সুবর্ণা মুস্তাফা ছাড়াও এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন খলিল উল্ল্যাহ খান, মামুনুর রশীদ, রাইসুল ইসলাম আসাদ, সুবর্ণা মুস্তাফা, দিলারা জামান, রওশন আরা হোসেন, তারিক আনাম, লিয়াকত আলী লাকী, মজিবর রহমান দিলু, শাকিল, অঞ্জন প্রমুখ।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত