১৯ বছর পর প্লেব্যাকে রথীন্দ্রনাথ রায়

bcv24 ডেস্ক    ০৭:১৪ পিএম, ২০১৯-০৫-১৭    527


১৯ বছর পর প্লেব্যাকে রথীন্দ্রনাথ রায়

সরকারি অনুদানে নির্মিত ‘পায়রার চিঠি’ নামের সিনেমার একটি গানে কণ্ঠ দিলেন লোকঘরানার কিংবদন্তি সঙ্গীতশিল্পী রথীন্দ্রনাথ রায়। নিশীথ সূর্য পরিচালিত এই সিনেমাটির মাধ্যমে সুদীর্ঘ ১৯ বছর পর প্লেব্যাক করলেন গুণী এই শিল্পী।

রথীন্দ্রনাথের জন্য ‘যাপিত জীবন আনন্দ লগন’ শিরোনামে গানটির কথা ও সুর করেছেন নির্মাতা নিজেই। সঙ্গীতায়োজনে মুশফিক লিটু। বুধবার (১৫ মে) লং প্লে স্টুডিওতে গানটি রেকর্ড করা হয়।

এর আগে ২০০০ সালে আলাউদ্দীন আলীর সুরে ‘হৃদয়ের বন্ধন’ সিনেমায় সর্বশেষ গান করেছিলেন রথীন্দ্রনাথ রায়। দীর্ঘদিন পর কীর্তন আঙ্গিকের এই গানটি গেয়ে ভালোলাগা প্রকাশ করেছেন একুশে পদকপ্রাপ্ত এই শিল্পী।

এই গান প্রসঙ্গে রথীন্দ্রনাথ রায় বলেন, জাতীয় বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে দেশে আসি। এ সময়ে টিভি অনুষ্ঠানগুলো করি। সিনেমাতেও গান করতে চাই। কিন্তু এখনো তো আর ঐ রকম সিনেমা হয় না। যে কারণে ইচ্ছে থাকা সত্ত্বেও গাইতে পারি না। তবে ভালো গানের প্রস্তাব পেলে অবশ্যই কাজ করবো।  

এ প্রসঙ্গে নিশীথ সূর্য বলেন, গানটি বছর দুয়েক আগের লেখা। সুর করার পর মনে হলো, দাদার কণ্ঠে গানটি বেশ যাবে। শেষ পর্যন্ত ওনার মতো একজন গুণী মানুষের সঙ্গে কাজটি করতে পেরে খুব ভালো লাগছে।

চলচ্চিত্রের মাধ্যমে অনেক কালজয়ী গান উপহার দিয়েছেন রথীন্দ্রনাথ। এর মধ্যে ‘অন্ধ বধূ’ সিনেমায় ‘ও যার অন্তরে বাহিরে কোনো তফাত নাই’, ‘নাগরদোলা’ সিনেমায় ‘তুমি আরেকবার আসিয়া যাও মোরে কান্দাইয়া’। এ ছাড়া ‘ফকির মজনু শাহ’ সিনেমায় ‘সবাই বলে বয়স বাড়ে’ এবং ‘নালিশ’ সিনেমায় ‘খোদার ঘরে নালিশ করতে দিলো না আমারে’ গানগুলো এখনো মানুষের মুখে মুখে ফেরে।

সঙ্গীতে অবদানের জন্য ১৯৯৫ সালে একুশে পদক- এ ভূষিত হন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এই শিল্পী। এ ছাড়া দেশ-বিদেশের আরও অনেক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন রথীন্দ্রনাথ রায়।


রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত