চীনে বাণিজ্যিক ভবন ধস: নিহত ১০

bcv24 ডেস্ক    ০৭:২৩ পিএম, ২০১৯-০৫-১৭    510


চীনে বাণিজ্যিক ভবন ধস: নিহত ১০

চীনে একটি বাণিজ্যিক ভবন ধসে পড়ার ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। দেশটির কর্মকর্তারা এর আগে সাতজনের মৃত্যুর খবর জানিয়েছিলেন। চীনের সাংহাই শহরে অবস্থিত ওই ভবনটির পুনঃসংস্কারের কাজ চলছিল। খবর আল-জাজিরার। 

গত বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে লো-রাইজ ওই ভবনটি ধসে পড়ে। এ সময় কংক্রিটের পিলার ও কাঠের বিম ধসে পড়লে সেগুলোর নিচে নির্মাণ শ্রমিকরা চাপা পড়ে। 

চীনা কর্মকর্তারা শুক্রবার জানিয়েছেন, ধ্বংসাবশেষের নিচ থেকে ২৫ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ১০ জনের মৃত্যু হয়েছে। এর আগে এক বিবৃতিতে সাতজনের মৃত্যুর কথা জানিয়েছিল চীনা কর্তৃপক্ষ। তবে এ ঘটনায় এখনও আর কেউ নিখোঁজ রয়েছে কিনা তা সবশেষ সরকারি ওই ঘোষণায় বলা হয়নি। 

নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করা বিবৃতিতে সিটি কর্তৃপক্ষ জানায়, অনুসন্ধান ও উদ্ধার অভিযান ‘মূলত সমাপ্ত’ হয়ে গেছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, মেডিকেল কর্মীরা আহতদের চিকিৎসা জন্য ‘সর্বোচ্চ’ চেষ্টা চালিয়ে যাচ্ছে। 

খবরে বলা হয়েছে, গত বৃহস্পতিবার বিকেল ও সন্ধ্যায় অভিযানের সময় শ্রমিকদের রক্তাক্ত ও ধূলামাখা শরীর টেনে বের করেছেন উদ্ধারকর্মীরা। 

চীনের জাতীয় জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, ওই ভবনটি এর আগে মার্সিডিজ-বেঞ্জ গাড়ির একটি শোরুম হিসেবে ব্যবহার করা হয়েছিল। তবে সম্প্রতি এর মালিকানা পরিবর্তন হয় এবং সেটির জন্যই পুনঃসংস্কারের কাজ চলছিল।


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত