রবিবার, ২ আগস্ট ২০২৬ ০৪:৫৩ এএম
বিশ্বকাপ ক্রিকেটে ধারাভাষ্যকারদের তালিকা প্রকাশ করেছে আইসিসি। ম্যাচ সম্প্রচারে অত্যাধুনিক সব প্রযুক্তি ব্যবহার করবে ক্রিকেটের নিয়ন্ত্রক এ সংস্থা
ধারাভাষ্য ছাড়া ক্রিকেট খেলা যেন লবণ ছাড়া তরকারি! খেলার স্বাদ, গন্ধ, গতি-প্রকৃতি খোলনলচে জানতে ভালো ধারাভাষ্যের বিকল্প নেই। আর বিশ্বকাপ ক্রিকেটে তো ধারাভাষ্য সব সময়ই আলাদা একটা মাত্রা যোগ করে এসেছে। এবার বিশ্বকাপ ক্রিকেটেও তার ব্যত্যয় ঘটছে না। এক ঝাঁক তারকা ধারাভাষ্যকারের সঙ্গে থাকছে অত্যাধুনিক সব প্রযুক্তি। বিশ্বকাপে এবারই প্রথমবারের মতো ব্যবহার করা হবে ৩৬০ ডিগ্রি রিপ্লে প্রযুক্তি।
৩০ মে থেকে ইংল্যান্ডে শুরু হবে বিশ্বকাপ ক্রিকেট। কাল এজন্য ধারাভাষ্যকারদের নাম ঘোষণা করেছে আইসিসি। ২৪জনের এ তালিকায় বাংলাদেশ থেকে রয়েছেন শুধু সাবেক ক্রিকেটার আতাহার আলী। সৌরভ গাঙ্গুলি, সঞ্জয় মাঞ্জেরকার ও হর্শা ভোগলে রয়েছেন ভারত থেকে। পাকিস্তান থেকে রয়েছেন দুজন-ওয়াসিম আকরাম ও রমিজ রাজা। শ্রীলঙ্কা থেকে ডাক পেয়েছেন শুধু কুমার সাঙ্গাকারা।
গত বিশ্বকাপে শিরোপা উঁচিয়ে ধরা অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক আইসিসি টিভিতে ধারাভাষ্যকার হিসেবে অভিষেক ঘটাবেন এবারের বিশ্বকাপ দিয়ে। তিনজন নারী ধারাভাষ্যকারও আছেন এ তালিকায়। ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ইশা গুহ, অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার মেল জোনস ও ইংলিশ ধারাভাষ্যকার অ্যালিসন মিচেল।
বিশ্বকাপের খেলা সম্প্রচারের ক্ষেত্রেও চমক দেখাবে আইসিসি। টেলিভিশনে এবার খেলা দেখার অভিজ্ঞতা আগের টুর্নামেন্টগুলোর চেয়ে আলাদা হবে বলেই মনে করছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক এই সংস্থা। ৪৬দিনের এই টুর্নামেন্টে মোট ৪৮টি ম্যাচ সরাসরি দেখানোর সঙ্গে ১০টি প্রস্তুতি ম্যাচও সরাসরি দেখাবে আইসিসি। প্রতি ম্যাচে থাকবে মোট ৩২টি ক্যামেরা। এর মধ্যে হক-আই আল্ট্রা মোশন ক্যামেরা থাকবে ৮টি।
বিশ্বকাপে এবারই প্রথমবারের মতো দেখানো হবে ৩৬০ ডিগ্রি রিপ্লে। এতে ক্যামেরার একাধিক ফুটেজ জোড়া লাগিয়ে ম্যাচের বিশেষ মুহূর্তের ফুটেজ বিশ্লেষণে আরও বেশি সুবিধা হবে। এ ছাড়া প্লেয়ার ট্র্যাকিং, ড্রোন ও বাগি ক্যামেরা তো থাকছেই। তথ্য গভীরভাবে বিশ্লেষণে থাকছে অ্যাপ ক্রিক ভিজ।
বিশ্বকাপ ক্রিকেটে ধারাভাষ্যকার তালিকা: নাসের হুসেইন, ইয়ান বিশপ, সৌরভ গাঙ্গুলি, মেলানি জোনস, কুমার সাঙ্গাকারা, মাইকেল আর্থারটন, অ্যালিসন মিচেল, ব্রেন্ডন ম্যাককালাম, গ্রায়েম স্মিথ, ওয়াসিম আকরাম, শন পোলক, মাইকেল স্লাটার, মার্ক নিকোলাস, মাইকেল হোল্ডিং, ইশা গুহু, পমি মাবাঙ্গুয়া, সঞ্জয় মাঞ্জেরকার, হর্শা ভোগলে, সাইমন ডুল, ইয়ান স্মিথ, রমিজ রাজা, আতাহার আলী খান, ইয়ান ওয়ার্ড ও মাইকেল ক্লার্ক।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত