হালদা নদীতে অভিযান চালিয়ে দুই নৌকার ইঞ্জিন ধ্বংস

bcv24 ডেস্ক    ০৭:৫৯ পিএম, ২০১৯-০৫-১৭    471

হালদা নদীতে অভিযান চালিয়ে দুই নৌকার ইঞ্জিন ধ্বংস

দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে অভিযান চালিয়ে দুটি নৌকার ইঞ্জিন পুড়িয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন। গতকাল শুক্রবার নদীর ছত্তারঘাট সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয় বলে হাটহাজারীর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন জানান। 

তিনি বলেন, সকালে এক ব্যক্তি আমাদের ফোন করে। সে বলে, ‘আপনি তো আমাদের ইঞ্জিন নৌকা ধ্বংস করেছেন। এখন নদীতে দুটি নৌকা চলছে’। এ খবর পেয়েই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সম্রাট খীসা ছত্তারঘাট এলাকায় অভিযান পরিচালনা করেন বলে জানান ইউএনও।

রুহুল আমিন বলেন, ইঞ্জিনচালিত নৌকা দুটি বালি নিয়ে ঘাটের কাছে এসেছিল। দুটি নৌকারই ইঞ্জিন পুড়িয়ে দেওয়া হয়েছে। গত কয়েক মাসে মোট ১৪টি ইঞ্জিনচালিত নৌকা ধ্বংস করল কর্তৃপক্ষ। হালদা নদীতে মার্চ থেকে জুলাই পর্যন্ত ইঞ্জিনচালিত নৌযান চলাচল নিষিদ্ধ। প্রাকৃতিক এই মৎস্য প্রজনন ক্ষেত্র থেকে বালি উত্তোলনও নিষিদ্ধ। গত আড়াই মাসে নদীতে একাধিক মা মাছ ও একটি ডলফিন শাবক মারা যাওয়ার পর হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির সমন্বয়ক ও হালাদা গবেষক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া দাবি করেন, নৌযানের আঘাতেই এসব মা মাছ ও ডলফিনের মৃত্যু হচ্ছে। ২৭ এপ্রিল নদীর হাটহাজারী অংশের গড়দুয়ারা ইউনিয়নের পোড়াকপালি স্লুইস গেইট এলাকায় ১১ কেজি ওজনের একটি মৃত মৃগেল মাছ ভেসে ওঠে। মা মাছটির শরীরে দুটি আঘাতের চিহ্ন ছিল। 

এরআগে ১৬ এপ্রিল নদীর মদুনাঘাট সেতু সংলগ্ন এলাকায় একটি ছয়-সাত মাস বয়সী মৃত ডলফিন ভেসে ওঠে। ডলফিনটির শরীরেও ধারালো কিছুর আঘাতের চিহ্ন ছিল। ৯ এপ্রিল নদীর হাটহাজারী অংশের খলিফাঘোনা এলাকায় প্রায় আট কেজি ওজনের মৃত মৃগেল মাছ ভেসে ওঠে। ওই মা মাছের শরীরেও আঘাতের চিহ্ন ছিল। 

এর আগে ৪মার্চ নদীর রাউজান উপজেলার অংকুরীঘোনা এলাকায় ১২ কেজি ওজনের একটি কাতলা মাছ এবং হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা আমতোয়া এলাকায় তিন কেজি ওজনের একটি আইড় মাছ মারা যায়। এ দুটি মাছের শরীরেও ছিল আঘাতের চিহ্ন। হালদা নদীতে গত বছরের শুরুতে ড্রেজার ও যান্ত্রিক নৌযানের আঘাতে তিন মাসে মোট ১৬টি ডলফিন মারা যায়। এরপর নদীর বালুমহালগুলো ইজারা দেওয়া বন্ধ করে দেয় জেলা প্রশাসন।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত