পশ্চিম তীরের বসতি অন্তর্ভুক্ত করা হবে ফের নির্বাচিত হলে: নেতানিয়াহু

bcv24 ডেস্ক    ০৯:১৮ পিএম, ২০১৯-০৪-০৭    438


পশ্চিম তীরের বসতি অন্তর্ভুক্ত করা হবে ফের নির্বাচিত হলে: নেতানিয়াহু

পুনঃনির্বাচিত হলে অধিকৃত পশ্চিম তীরের ইহুদি বসতিকে ইসরায়েলের অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

মঙ্গলবার ইসরায়েলে সাধারণ নির্বাচন এবং এর মাত্র তিন দিন আগে শনিবার এ প্রতিশ্রুতি দিলেন ডানপন্থি দলগুলোর জোটের নেতা নেতানিয়াহু, খবর বিবিসি, বার্তা সংস্থা রয়টার্সের।

ডানপন্থি ওই দলগুলো পশ্চিম তীরের একটি অংশকে ইসরায়েলের অন্তর্ভুক্ত করার পক্ষে। আন্তর্জাতিক আইন অনুযায়ী পশ্চিম তীরের ইহুদি বসতি অবৈধ, কিন্তু ইসরায়েল এর সঙ্গে দ্বিমত পোষণ করে আসছে।

৯ এপ্রিলের নির্বাচনের আগে ইসরায়েলি চ্যানেল ১২ নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে শেষ মূহুর্তের প্রতিশ্রুতি হিসেবে পশ্চিম তীরের বসতিগুলোকে ইসরায়েলের অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দেন নেতানিয়াহু।

নেতানিয়াহুকে প্রশ্ন করা হয়, কেন তিনি পশ্চিম তীরের বিশাল বসতি এলাকা পর্যন্ত ইসরায়েলের সার্বভৌমত্ব সম্প্রসারণ করছেন না, যেমনটি ইসরায়েল করেছে পূর্ব জেরুজালেম ও গোলান মালভূমির ক্ষেত্রে।

উত্তরে নেতানিয়াহু বলেন, “কে বলেছে আমরা তা করছি না? আমরা তা করার পথে আছি এবং এ নিয়ে আলোচনা করছি। আপনি জিজ্ঞেস করছেন আমরা পরবর্তী পর্যায়ে যাচ্ছি কি না-উত্তর হচ্ছে হ্যাঁ, আমরা পরবর্তী পর্যায়ে যাচ্ছি।

“আমি (ইসরায়েলি) সার্বভৌমত্ব সম্প্রসারণ করতে যাচ্ছি আর আমি সেটেলমেন্ট বøক ও বিচ্ছিন্ন বসতিগুলোর মধ্যে প্রভেদ করবো না।”  

গত মাসে যুক্তরাষ্ট্র অধিকৃত গোলান মালভ‚মিকে ইসরায়েলের ভূখণ্ড বলে স্বীকৃতি দেয়। ১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধের সময় সিরিয়ার এই এলাকাটি দখল করে নিয়েছিল ইসরায়েল।

পশ্চিম তীরের বসতিগুলোতে প্রায় চার লাখ ইহুদিকে পুনর্বাসন করেছে ইসরায়েল, আরও দুই লাখ ইহুদি পূর্ব জেরুজালেমে বসবাস করছে। অপরদিকে পশ্চিম তীরে বসবাসকারী ফিলিস্তিনিদের সংখ্যা প্রায় ২৫ লাখ।  

অধীকৃত পশ্চিম তীর, পূর্ব জেরুজলেম ও গাজা ভূখণ্ড নিয়ে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় ফিলিস্তিনিরা।

পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইহুদি বসতিগুলো কী করা হবে তা নিয়ে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে তীব্র বিরোধ চলে আসছে। এই বিরোধকে কেন্দ্র করেই ২০১৪ সাল থেকে দুপক্ষের মধ্যে শান্তি আলোচনা বন্ধ হয়ে আছে। 

এই বসতিগুলোর উপস্থিতি ভবিষ্যত স্বাধীন রাষ্ট্রের বিষয়টিকে অসম্ভব করে রেখেছে বলে অভিযোগ ফিলিস্তিনিদের।

অপরদিকে ইসরায়েলিদের ভাষ্য, ফিলিস্তিনিরা সরাসরি শান্তি আলোচনা এড়ানোর জন্য বসতি ইস্যুটিকে অজুহাত হিসেবে ব্যবহার করছে।


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত