রবিবার, ২ আগস্ট ২০২৬ ০২:০৬ এএম
রূপ নাকি গুণ? কোনটির কদর করবেন আপনি? গানে গানে এই পুরনো বিতর্ক উসকে দেবেন লোকগানের বিশিষ্ট কণ্ঠশিল্পী কাঙালিনী সুফিয়া। ‘প্রেমিক বাঙাল’ নামের বিশেষ এই গানটিতে তার সঙ্গী হয়েছেন এ প্রজন্মের কণা ও মার্সেল।
‘ওরে ও প্রেমিক বাঙাল/ হইস না তুই রূপের কাঙাল’- এমন কথার গানটি লিখেছেন সোমেশ্বর অলি। মার্সেলের সুর ও সংগীতে এতে কাঙালিনী ও কণার পাশাপাশি কণ্ঠও দিয়েছেন তিনি।
সিএমভি’র প্রযোজনায় ঈদুল ফিতর উপলক্ষে প্রকাশ হবে ‘প্রেমিক বাঙাল’-এর মিউজিক ভিডিও। গল্পধর্মী বড় বাজেটের এই ভিডিওতেও থাকছে চমক। রাজু রাজের পরিচালনায় ‘প্রেমিক বাঙাল’-এ মডেল হয়েছেন কাঙালিনী নিজেই। এতে বিশেষ ‘লুক’ নিয়ে হাজির হচ্ছেন ‘মডেল’ কাঙ্গালিনী! ভিডিওতে চমক হয়ে আরো থাকছেন নৃত্যশিল্পী ও মডেল হূদি শেখ, শিল্পী-সুরকার মার্সেল ও একদল নৃত্যশিল্পী।
প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, সব মিলিয়ে এই প্রজেক্টটি হতে যাচ্ছে উৎসবের এক গান, থাকছে চলমান সময় নিয়ে বিশেষ বার্তাও।
‘প্রেমিক বাঙাল’ সম্পর্কে সুরকার-শিল্পী মার্সেল বলেন, ‘গানটিতে অনেকগুলো মানুষের দীর্ঘদিনের শ্রম জড়িয়ে আছে। আমরা চেয়েছি, এই গানের মাধ্যমে কাঙালিনী সুফিয়াকে নতুন করে এ প্রজন্মের কাছে তুলে ধরতে। এতোটুকু বলতে পারি, ভিডিওতে সবাই নতুন এক কাঙালিনী সুফিয়াকে দেখতে পাবেন।’
বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন কিংবদন্তি কণ্ঠশিল্পী কাঙালিনী সুফিয়া। দীর্ঘদিন পর তাকে পাওয়া যাচ্ছে নতুন গান ও ভিডিওতে। এ নিয়ে উচ্ছ্বসিত এই শিল্পী বলেন, ‘মার্সেল অনেক যত্ন নিয়ে এই গানটি তৈরি করেছে। ভিডিওতে আমাকে অন্যরকম দেখাবে। আশা করি সুন্দর কথার এই গানটি সবার ভালো লাগবে।’
গানটির গীতিকার সোমেশ্বর অলি বলেন, ‘বছর দেড়েক আগে এই গানটির পরিকল্পনা করা হয়। লেখার পর সুর, সংগীতায়োজন ও ভিডিও কেমন হবে- এ নিয়ে ভালোই কাঠখড় পোড়াতে হয়েছে। সবচেয়ে বড় কথা, কাঙালিনী সুফিয়ার মতো জীবন্ত কিংবদন্তির সঙ্গে কাজ করার এই অভিজ্ঞতা নিশ্চয়ই দারুণ প্রাপ্তি।’
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত