আইন লঙ্ঘনকারী থেকে আইনপ্রণেতা

bcv24 ডেস্ক    ০৭:২৭ পিএম, ২০১৯-০৫-১৮    512


আইন লঙ্ঘনকারী থেকে আইনপ্রণেতা

ভারতের আইনে কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলার পর বিচারে যদি তার দুই বছর বা তার বেশি কারাদণ্ডের সাজা হয় তবে তিনি নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। কিন্তু যাদের বিরুদ্ধে মামলার বিচার চলছে তাদের নির্বাচনে প্রার্থী হতে কোনো বাধা নেই। বিশ্বের বৃহৎ গণতান্ত্রিক দেশ ভারতে বিচার প্রক্রিয়ায় নানা জটিলতার কারণে একটি মামলার বিচার কাজ বছরের পর বছর ধরে চলে। যার সুযোগ নিয়ে অপরাধীরা সহজেই নির্বাচনে প্রার্থী হতে পারে। এবারের নির্বাচনে কোনো কোনো দলের অর্ধেকের বেশি প্রার্থীর বিরুদ্ধেই মামলা রয়েছে এবং বিচার চলছে বলেও এডিআরের প্রতিবেদনে বলা হয়। জাতীয় নির্বাচনে ভোটের লড়াইয়ে নামা প্রতি পাঁচ জন প্রার্থীর মধ্যে অন্তত একজনের বিরুদ্ধে গুরুতর অপরাধ সংগঠনের অভিযোগে মামলা রয়েছে। দিল্লি ভিত্তিক স্বাধীন নির্বাচন পর্যবেক্ষক দল অ্যাসোসিয়েশন অব ডেমক্রেটিক রিফর্মস (এডিআর) গত সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানায়। 

প্রতিবেদনে বলা হয়, প্রায় ১৯ শতাংশ প্রার্থীর বিরুদ্ধে ধর্ষণ, হত্যা ও অপরহরণের মত অপরাধের অভিযোগ আছে। এডিআর’র প্রতিষ্ঠাতা সদস্য জগদ্বীপ চোকার বলেন, গুরুতর অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মামলা রয়েছে এমন ব্যক্তিদের নির্বাচনে প্রার্থী হওয়ার হার ক্রামগত বাড়ছে। ভোটার এবং রাজনৈতিক দলসহ সবাইকেই বিষয়টি নিয়ে চিন্তা করা প্রয়োজন। মামলা রয়েছে এমন ব্যক্তিদের কেন নির্বাচনের টিকেট দেওয়া হচ্ছে তা ভাবতে হবে। এ তালিকায় এগিয়ে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দলের ৪০ শতাংশের বেশি প্রার্থীর নামে মামলা আছে। যদিও প্রধান বিরোধী দল কংগ্রেস এ ক্ষেত্রে তাদের চেয়ে খুব বেশি পিছিয়ে নেই। কংগ্রেসের ৩৯ শতাংশ প্রার্থীর বিরুদ্ধে মামলা চলছে। সবচেয়ে বেশি মামলা রয়েছে কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ার (মার্ক্সবাদী) প্রার্থীদের বিরুদ্ধে। দলটির ৫৮ শতাংশ প্রার্থীর বিরুদ্ধে মামলা চলছে। ৯০ কোটি ভোটারের দেশ ভারতে সাত দফায় জাতীয় নির্বাচনের শেষ দফা ভোট হবে ১৯ মে। ২৩ মে ভোটের ফলাফল ঘোষণা করা হতে পারে। আগের ছয় দফা ভোটের পর যে পূর্বাভাস পাওয়া হাচ্ছে তাতে প্রধান দুই দল বিজেপি বা কংগ্রেস সরকার গঠন করতে যাচ্ছে। এডিআর প্রধান অনিল ভর্মা বলেন, দলগুলো শুধু জেতার সক্ষমতা বিবেচনা করে। তারা ওইসব ব্যক্তিদেরই চেনে যাদের নির্বাচনে জয় নিশ্চিত করার মত অর্থের জোর এবং ক্ষমতার জোর আছে।


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত