রবিবার, ২ আগস্ট ২০২৬ ০৪:৫৩ এএম
বৃষ্টি বিঘ্নিত ম্যাচ শেষ হয়েছে নির্ধারিত সময়ের বেশ পরে। পুরস্কার বিতরণী ও ফটো সেশন শেষেই শুরু হলো মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবালদের ছুটোছুটি। ফ্লাইট ধরার তাড়া! তাদের সঙ্গী আরও চার ক্রিকেটার। দলের অন্যান্যের তাড়া ছিল হোটেলে ফেরার। রাতে না হলেও তাদের ফ্লাইট শনিবার। গোছগাছের তাড়া ছিল তাদেরও।
আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ পেয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ট্রফি জয়ের স্বাদ। সেই আনন্দ সবাই একসঙ্গে উপভোগের সুযোগ সেভাবে মেলেনি। ম্যাচ জয়ের পর শুক্রবার রাতেই ডাবলিন ছেড়েছেন দলের ছয় ক্রিকেটার।
এই টুর্নামেন্ট ও আসছে বিশ্বকাপ মিলিয়ে আড়াই মাসের সফর। মানসিকভাবে চাঙা হতে ত্রিদেশীয় সিরিজ শেষে ক্রিকেটারদের ছোট্ট একটি ঐচ্ছিক ছুটি কাটানোর সুযোগ দিয়েছিল বিসিবি। মাশরাফি ও তামিম নিয়েছেন সেই ছুটি। মাশরাফি ফিরছেন দেশে। তার সঙ্গে দেশে ফিরছেন বিশ্বকাপ দলে না থাকা যে চারজন ত্রিদেশীয় টুর্নামেন্টের দলে ছিলেন-ইয়াসির আলি, ফরহাদ রেজা, নাঈম হাসান ও তাসকিন আহমেদ।
কয়েক দিন পরিবারের সঙ্গে কাটিয়ে আবার আগামি বুধবার লন্ডন ফিরবেন মাশরাফি। বৃহস্পতিবার লন্ডনে বিশ্বকাপের সব অধিনায়ককে নিয়ে আইসিসির একটি আয়োজনে অংশ নিয়ে বাংলাদেশ অধিনায়ক সেদিনই যাবেন কার্ডিফ।
ডাবলিন থেকে মাশরাফিদের সঙ্গেই দুবাই পর্যন্ত যাবেন তামিম। ঢাকা থেকে তার পরিবার সেখানে আগে থেকেই থাকবে অপেক্ষায়। তামিমও লন্ডন ফিরবেন বুধবার। বৃহস্পতিবার দলের সঙ্গে যোগ দেবেন কার্ডিফে।
বিশ্বকাপ স্কোয়াডের বাকি ১৩ জন আপাতত থাকছেন একসঙ্গেই। শনিবার ডাবলিন থেকে লন্ডন হয়ে তারা যাবেন লেস্টারে। সেখানে বিরতি দিয়ে তিন দিন অনুশীলন করবে দল। বৃহস্পতিবার লেস্টার ছেড়ে তাদের ঠিকানা হবে কার্ডিফ।
লেস্টারের অনুশীলনে থাকছেন না বোলিং কোচ কোর্টনি ওয়ালশও। জরুরি পারিবারিক প্রয়োজনে তিনি ফিরছেন জ্যামাইকায়। ক্যারবিয়ান কিংবদন্তিও দলের সঙ্গে যোগ দেবেন কার্ডিফে।
২৬ ও ২৮ মে কার্ডিফে ভারত ও পাকিস্তানের বিপক্ষে আইসিসির অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। বৃহস্পতিবার থেকেই আইসিসির অতিথি হিসেবে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান। ২৯ মে কার্ডিফ থেকে লন্ডনে ফিরবে দল। ২ জুন বিশ্বকাপের প্রথম ম্যাচে ওভালে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত