‘বিশ্বকাপের জন্যও আত্মবিশ্বাস পেয়েছে বাংলাদেশ’

bcv24 ডেস্ক    ০৭:৪৬ পিএম, ২০১৯-০৫-১৮    548


‘বিশ্বকাপের জন্যও আত্মবিশ্বাস পেয়েছে বাংলাদেশ’

দল জিতেছে প্রথম আন্তর্জাতিক ট্রফি। মোসাদ্দেক হোসেন জিতেছেন আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ম্যাচ সেরা পুরস্কার। বিশ্বকাপের আগে শেষ আসরে আর কী চাওয়ার থাকতে পারে! নিজে যেমন, তেমনি দলও দারুণ আত্মবিশ্বাস নিয়ে যাচ্ছে বিশ্ব আসরের মহা লড়াইয়ে, বলছেন মোসাদ্দেক।

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ জিতে বাংলাদেশ পেয়েছে প্রথম আন্তর্জাতিক ট্রফির স্বাদ। ডাবলিনে শুক্রবার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় এসেছে ৫ উইকেটে। কঠিন রান তাড়ায় ২৪ বলে ৫২ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে শেষের বৈতরণী পার করিয়েছেন মোসাদ্দেক।

অথচ সাকিব আল হাসান ফিট থাকলে ফাইনালের একাদশে জায়গাই পেতেন না মোসাদ্দেক। সুযোগ পেয়ে তিনিই দেশের ইতিহাস গড়ার ম্যাচের নায়ক। নিজের এই পারফরম্যান্সে ভালো লাগা আছে। পাশাপাশি তিনি বিশ্বকাপের আগে দেখছেন দলের ভালোটুকুও।

“এটা অনেক ভালো লাগার ব্যাপার (ম্যাচ সেরা হওয়া)। আমরা প্রথম কাপ জিতলাম, সেটিও দেশের বাইরে। আমাদের জন্য অনেক বড় ব্যাপার। সবচেয়ে বড় কথা হলো, বিশ্বকাপের আগে অনেক আত্মবিশ্বাস আমরা পেয়েছি।”

“আমি মনে করি, আমাদের ব্যাটিং ও বোলিং ইউনিট যা আছে, এখানকার মতো খেলতে পারলে বিশ্বকাপেও ভালো কিছু করতে পারব। আমরা খুব ভালো আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপে যাচ্ছি।”

নিজের প্রথম বিশ্বকাপ নিয়ে তেমন কোনো ব্যক্তিগত লক্ষ্যও নেই মোসাদ্দেকের। স্রেফ এই ফাইনালের মতোই অবদান রাখতে চান দলের জয়ে।

“ইংল্যান্ডে উইকেট হয়তো এখানকার চেয়ে ব্যাটিংয়ের জন্য ভালো হবে। আমরা নিচের দিকে এভাবে খেলতে পারলে দলকে জেতাতে সাহায্য করবে। আমার ব্যক্তিগত লক্ষ্যও সেটিই যে সুযোগ পেলে এমন কিছু করব যা দলের কাজে লাগবে।”


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত