রবিবার, ২ আগস্ট ২০২৬ ০৪:৪৯ এএম
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পাওয়া চোটে কেদার যাদবের বিশ্বকাপে খেলা পড়ে গিয়েছিল সংশয়ে। তবে সংশয়ের মেঘ কেটে যাওয়ার খবরই ছেপেছে ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’। সংবাদমাধ্যমটির খবর, এই ব্যাটসম্যানকে ‘ফিট’ ঘোষণা করা হয়েছে এবং ২২ মে দলের সঙ্গেই তিনি যাচ্ছেন বিশ্বকাপে।
মিডল অর্ডারে ভারতের অন্যতম ভরসার নাম কেদার। গত বছরের এশিয়া কাপের ফাইনালে তার ফিনিশিংয়েই বাংলাদেশকে হারিয়ে শিরোপা জয়ের উল্লাসে মেতেছিল ভারত। প্রত্যাশামতো তিনি আছেন ভারতের বিশ্বকাপ দলে। কিন্তু চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা এই ব্যাটসম্যান আইপিএল ম্যাচে কাঁধে চোট পাওয়ায় বিশ্বকাপ খেলা পড়ে যায় সংশয়ে।
লিগ পর্বে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ফিল্ডিং করতে পাওয়া চোটে চেন্নাইয়ের প্লে অফেও খেলা হয়নি কেদারের।
আইপিএল শেষ হয়ে যাওয়ার সঙ্গে বিশ্বকাপে তাকে না পাওয়ার শঙ্কাও জন্মে। যদিও শনিবার ইন্ডিয়ান টুডে ছেপেছে, বিশ্বকাপে খেলার জন্য ফিট ঘোষণা করা হয়েছে এই অলরাউন্ডারকে। ২২ মে বিশ্বকাপের উদ্দেশে দেশ ছাড়তে যাওয়া ভারতীয় দলের সঙ্গেই তিনি যাচ্ছেন ইংল্যান্ড ও ওয়েলসের প্রতিযোগিতায়।
সংবাদমাধ্যমটির খবর, চোটে পড়ার পর ভারতীয় দলের ফিজিও প্যাট্রিক ফারহার্টের অধীনে সেরে ওঠার কাজ করছিলেন কেদার। গত বৃহস্পতিবার হয়েছে তার ফিটনেসে পরীক্ষা। সেই পরীক্ষায় কেদারের উতরে যাওয়ার রিপোর্ট প্যাট্রিক জমা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে। এরপর সংস্থাটি বিশ্বকাপে খেলার জন্য ‘ফিট’ ঘোষণা করেছে কেদারকে।
চলতি আইপিএলে সময়টা খুব একটা ভালো কাটেনি ডানহাতি ব্যাটসম্যানের। চেন্নাইয়ের হয়ে খেলা ১২ ইনিংসে তার রান ১৬২, সবচেয়ে বড় কথা এবারের প্রতিযোগিতায় বল হাতেই নেননি কেদার। এরপরও ভারতের মিডল অর্ডারে তার ওপর অনেক প্রত্যাশা ভারতের। ইন্ডিয়া টুডে
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত